একনজরে
অস্ত্রসহ আটকনিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে মাসুদ রানা (৩৭) নামের এক ব্যক্তি গতকাল শুক্রবার ভোর পৌনে চারটার দিকে দৌলতদিয়া যৌনপল্লির প্রবেশপথে গিয়ে পিস্তল উচিঁয়ে এক ব্যক্তিকে খুঁজতে থাকেন। এ সময় দায়িত্বরত পাহারাদার ও স্থানীয় লোকজন তাঁর পরিচয়পত্র দেখতে চান। পরিচয় ভুয়া বুঝতে পেরে লোকজন পিটিয়ে তাঁকে পুলিশে দেন। গোয়ালন্দঘাট থানার এসআই ফিরোজ আহমেদ জানান, মাসুদের কাছ থেকে তিনটি গুলিভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পশ্চিম কাসকাউলিয়া গ্রামের আবদুল আজিজ মিয়ার ছেলে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপ্রথম সম্মেলন রাজবাড়ী সদর উপজেলা যুব ইউনিয়নের প্রথম সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিচত্বরে সমেঞ্চলন উদ্বোধন করেন জেলার প্রবীণ কমিউনিস্ট নেতা আবদুস সামাদ মিয়া। প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুল হক খান। সদর উপজেলা কমিটির আহ্বায়ক লিটন চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মসরুর আমান, জেলা আহ্বায়ক আশফিকুর রহমান, যুবনেতা ও প্রেসক্লাবের সভাপতি খান মুহমঞ্চদ জহুরুল হক প্রমুখ। আলোচনা শেষে লিটন চক্রবর্তীকে সভাপতি ও সুদাম কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। রাজবাড়ী প্রতিনিধি দুর্ঘটনায় নিহত ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৮) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, গতকাল ভোর পাঁচটার দিকে ওই স্থানে অজ্ঞাত যানের চাপায় প্যান্ট-শার্ট পরা অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ফরিদপুর অফিসলাশ উদ্ধারটাঙ্গাইল শহরের বাইপাস সড়কের রাবনা এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। টাঙ্গাইল প্রতিনিধিগ্রেপ্তার ১টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ডাকাতি মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামি আবদুল মালেককে (৪৫) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। মালেককে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ। তিনি উপজেলার নলছিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। ভূঞাপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মালেককে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল প্রতিনিধি গাঁজাসহ আটককুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর নাঈমুর ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল শুক্রবার ভোরে ট্রাকভর্তি ৫০ কেজি গাঁজাসহ এক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। ট্রাকচালক বরকত আলীর বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তালপট্টি গ্রামে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঅস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তারনেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রিভলবার ও গুলিসহ আবদুল হক মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। হক মিয়া উপজেলার দক্ষিণ জাগিরপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। পুলিশ ঁজানায়, র্যাবের ময়মনসিংহ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বন্ধকাটুরিয়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুকুর পাড়সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তারা একটি রিভলবার, দুটি গুলি এবং একটি মোটরসাইকেলসহ হক মিয়াকে গ্রেপ্তার করে। পরে হককে অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়। নেত্রকোনা প্রতিনিধিএসআই প্রত্যাহারপেশাগত দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে মানিকগঞ্জের শিবালয় থানার দুই উপপরিদর্শককে (এসআই) গত বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, মামলাসংক্রান্ত কাগজপত্র বিলম্বে দাখিল করতেন এসআই হাসেম আলী ও আশীষ কুমার স্যান্নাল। বৃহস্পতিবার রাতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মিজানুর রহমান শিবালয় থানা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসেম ও আশীষের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ পান। এ সময় তিনি পুলিশ সুপারকে তাঁদের প্রত্যাহারের নির্দেশ দেন। মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, ওই দুই এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি