একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন কৃষক মিরাজুল ইসলাম (২৬)। উপজেলার বোয়ালকান্দি গ্রামে গত শুক্রবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। মিরাজুলের বাবা আবদুস সাত্তার বলেন, মিরাজুল বাড়ির পাশে খেতে সেচযন্ত্রের ঘরে গেলে অসাবধানতায় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি আজ নির্বাচনপটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ রোববার। লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত নারী সদস্যের তিনটি পদে ১৩ জন ও সদস্য পদে নয়টি ওয়ার্ডে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার আট হাজার ১০৫ জন। শ্রীরামপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত নারী সদস্যের তিনটি পদে ১১ জন ও সদস্য পদে নয়টি ওয়ার্ডে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার ১১ হাজার ১০ জন। এদিকে লেবুখালী ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসান মাহমুদ। গত শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।  পটুয়াখালী অফিসলাশ ফেরতসুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়াদের হাতে নিহত বাংলাদেশি আবুল হাসেমের (৩০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বেঠকের পর লাশ হস্তান্তর করা হয়। বিজিবি শুক্রবার রাতেই আবুল হাসেমের লাশ তাহিরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, শুক্রবার রাতেই লাশটি নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সীমান্তের ওপারে আবুল হাসেম নামের ওই বাংলাদেশিকে হত্যা করে ভারতীয় খাসিয়ারা।  তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিসড়ক অবরোধময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করার দাবিতে গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ফলে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রায় ৩০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে অধ্যক্ষ তাঁদের বুঝিয়ে শান্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ময়মনসিংহ অফিস জরিমানাগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় গত শুক্রবার তিন কাউন্সিলর প্রার্থীর তিন কর্মীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় মিছিল করায় সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা, কোনাবাড়ী এলাকায় গাড়িতে পোস্টার সাঁটানোয় সোহেলকে তিন হাজার টাকা এবং সালনা এলাকায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে মোকছেদ আলীকে ছয় হাজার টাকা জরিমানা করেন।  গাজীপুর প্রতিনিধি