একনজরে
মামলা প্রত্যাহার দাবিগোপালগঞ্জ পৌরসভার মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে বঙ্গবন্ধু কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ সমাবেশে প্যানেল মেয়র আ. জলিল খান, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক যোগেন্দ্রনাথ বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি আ. হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গোপালগঞ্জ প্রতিনিধিদুটি লাশ উদ্ধারভোলার লালমোহন উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে গতকাল রোববার সকালে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার লঞ্চঘাট সড়কের লালমনি সিনেমা হলের পাশের পুকুরে ভাসমান অবস্থায় উপজেলার কালমা ইউনিয়নের হাজি বাড়ির তারু মিয়ার (৯০) লাশ দেখতে পান এলাকার লোকজন। একই সময়ে লালমোহনের লঞ্চঘাট এলাকার নাজিরপুর খালে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পান্নু মোল্লার ছেলে রায়হানের (২০) লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ভোলা অফিসআম পাড়তে গিয়ে...গাছের পাকা আমটি আর খাওয়া হলো না নাটোরের লালপুর উপজেলার নাকদহ গ্রামের দুলাল হোসেনের (৩২)। রোববার দুপুরে নিজের একটি গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বাবা মাদার বক্স জানান, মগডালে থাকা আমটি পাড়তে গিয়ে গাছের ওপর দিয়ে টানা বিদ্যুতের তারের স্পর্শ লাগে তাঁর শরীরে। মুহূর্তে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। শব্দ শুনে অ াশপাশের লোকজন ছুটে আসার পর পরই তিনি ঘটনাস্থলেই মারা যান। নাটোর ও লালপুর প্রতিনিধিশ্রেণীকক্ষ পরিদর্শন রাজশাহী কলেজিয়েট স্কুলের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষকের তৈরি করা একটি বিশেষায়িত শ্রেণীকক্ষ গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিদর্শন করা হয়েছে। এর নাম ‘সমাজবিজ্ঞান ও পরিবেশ গবেষণাগার’। গতকাল বেলা একটার দিকে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব অলিউল্লাহ এই গবেষণাগার পরিদর্শন করেন। এখানে উপকরণভিত্তিক সামাজিক বিজ্ঞান শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীশিক্ষার্থীর মৃত্যুময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে আবদুল্লাহ আল জাহিদ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। নিহত আবদুল্লাহ উপজেলার রসুলপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। গতকাল রোববার বেলা দুইটার দিকে আবদুল্লাহ তাঁর বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদে নির্মাণাধীন সালটিয়া বাজার সেতু এলাকায় গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। ময়মনসিংহ অফিসভেজাল রোধেখাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভেজালবিরোধী অভিযান জোরদার করার দাবিতে গতকাল রোববার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জনউদ্যোগ জেলা কমিটি এই কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেত্রকোনা নেত্রকোনা প্রতিনিধিহাতেনাতে গ্রেপ্তারনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ভূমি কর্মকর্তাদের সই জাল করে অন্যের নামে জমির নামজারি করার সময় হাতেনাতে জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গিয়াস উদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন। গিয়াসের বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। তাঁর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গতকাল রাতে সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন কানুনগো আতিকুর রহমান। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিমা সমাবেশপ্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ঝরে পড়া রোধকল্পে অভিভাবকদের করণীয় নিয়ে গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মা সমাবেশ হয়েছে। সমাবেশের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, ‘মায়েরাই শিশুদের অক্ষরজ্ঞান ও ধর্মের কথা শেখান। প্রাথমিক শিক্ষায় গুণগত মান বজায় রাখতে মায়েদের সহযোগিতা প্রয়োজন।’ গাজীপুর প্রতিনিধি