একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান নির্বাচিতপটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও নবগঠিত শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৩ জুন অনুষ্ঠিত হয়েছে। লেবুখালী ইউপির নির্বাচনে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জব্বার সিকদার চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাওলাদার। শ্রীরামপুর ইউপির নির্বাচনে দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগে যোগদানকারী মো. আমিনুল ইসলাম। পটুয়াখালী অফিস জরিমানা আদায়ফরিদপুরে অশ্লীল ছবি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১৪টি দোকানের মালিকদের এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। গত সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত র‌্যাবের সহায়তায় এ অভিযান চালানো হয় ফরিদপুর সদরের কানাইপুর বাজার ও মধুখালী উপজেলা বাজারে। ফরিদপুর অফিসনারী শ্রমিকের মৃত্যুবগুড়ার আদমদীঘিতে গত রোববার সকালে একটি ধান ভাঙার মিলের ফিতার সঙ্গে জড়িয়ে ছমিরন বেগম (৪৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ছমিরন বগুড়ার সোনাতলা উপজেলার সুখানগাড়ি গ্রামের সাগর আলীর স্ত্রী। রোববার সকালে তিনি উপজেলার ইউসুফ আলীর মিলে ধান ভাঙানোর কাজ করছিলেন। এ সময় অসতর্কতার কারণে তাঁর মাথায় থাকা গামছা মিলের ফিতায় জড়িয়ে যায়। গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিতিনজনের দণ্ডবগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ধুনট থানার পুলিশ গত রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলা সদর এলাকা থেকে আমিনুল ইসলাম (২৪), নুরুজ্জামান (২৭) ও উজ্জ্বলকে (২২) মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে এত বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিউৎপাদন বন্ধজামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটির কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে। গত রোববার ভোরে এই ত্রুটি ধরা পড়ে। মেরামতের পর সার উৎপাদনে যেতে তিন-চার দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দীন জানান, প্ল্যান্টে বয়লারের ছিদ্র মেরামত করতে কয়েক দিন সময় লাগবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিতরুণের মৃত্যুকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরনশি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত সোমবার রাতে কামাল মিয়া (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি গ্রামের হেকমত আলীর ছেলে। রাতে ডিজেলচালিত জেনারেটরের লাইন থেকে সংযোগ দিতে গিয়ে কামাল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তরুণ কামালকে মৃত ঘোষণা করেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি