একনজরে
মাদকসেবীদের দণ্ডবগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও মাহমুদুল আলম গতকাল সোমবার এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন শেরপুর পৌরশহরের দক্ষিণ সাহাপাড়ার সজল মহন্ত (৩০), দুবলাগাড়ীর মো. রুবেল (২২) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া শাজাহানপুর গ্রামের আমিনুল ইসলাম (২১)। শেরপুর থানার পুলিশের এসআই আবদুল মজিদ জানান, সাজা দেওয়ার পর গতকাল বিকেলে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিপদোন্নতির দাবিকালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। কর্মসূচিতে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনসহ সরকারি সব দপ্তরের কর্মচারীরা অংশ নেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। সমিতির সভাপতি এ কে এম সরোয়ার হোসেন বলেন, ‘১ জুলাই থেকে তিন দিন কর্মবিরতি পালন করা হবে। দাবি মানা না হলে ৪ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’ বরিশাল অফিসচারজনের যাবজ্জীবননেত্রকোনার কেন্দুয়ার কাপাসিয়া গ্রামের আবদুল গণি (৭০) হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন কাপাসিয়া গ্রামের মো. আমীর হোসেন, কমীর হোসেন, হারুন আর রশিদ ও জামির হোসেন। তাঁরা সবাই আপন ভাই এবং পলাতক। নেত্রকোনা প্রতিনিধি