একনজরে
গাঁজার গাছবগুড়ার শেরপুর থানার পুলিশ আবুল কালাম (৪৫) নামের একজন গাঁজা চাষিকে আটক করেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার জুয়ানপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক ও চারটি গাঁজার গাছ উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতে পুলিশ বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, আবুল কালাম পুলিশের কাছে গাঁজা চাষের কথা স্বীকার করেছেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিশিশুর মৃত্যুপুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আট বছরের শিশু সাঈদ ইসলাম। গতকাল মঙ্গলবার রংপুর তারাগঞ্জ উপজেলার কুর্শা মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের রবিউল ইসলামের ছেলে সাঈদ সাঁতার জানত না। ঘটনার দিন বাড়ির সবার অজান্তে সকাল আটটায় গ্রামের অন্য শিশুদের সঙ্গে পাশের পুকুরে গোলস করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী সকাল সাড়ে নয়টায় পুকুর থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিউদ্বোধনভোলার চরফ্যাশনে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন, শশীভূষণ ও দক্ষিণ আইচা সাব-রেজিস্ট্রি ভবন ও চরফ্যাশন আদালত ভবনের নামফলক গতকাল মঙ্গলবার উদ্বোধন করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পরে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির জেলা শাখার সহসভাপতি শাহেদ আলী মিয়ার নেতৃত্বে তিন শতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দান করেন। আওয়ামী লীগের চরফ্যাশন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম, আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু ছালেহ, শেখ মো. জহিরুল হক প্রমুখ। ভোলা অফিস১৯ জন আটকবখাটেপনার অভিযোগে গোপালগঞ্জের বিভিন্ন বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ১৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাদের হাজির করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহদাৎ হোসেন বলেন, বিচারক শেখ সাদেক সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে ১০ জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন। বাকি নয়জনকে খালাস দেওয়া হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধিউদ্বোধনভোলার চরফ্যাশনে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন, শশীভূষণ ও দক্ষিণ আইচা সাব-রেজিস্ট্রি ভবন এবং চরফ্যাশন আদালত ভবনের নামফলক গতকাল মঙ্গলবার উদ্বোধন করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পরে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির জেলা শাখার সহসভাপতি শাহেদ আলী মিয়ার নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম, আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু ছালেহ, শেখ মো. জহিরুল হক প্রমুখ। ভোলা অফিসমাদকসহ গ্রেপ্তারঢাকার নবাবগঞ্জ উপজেলার দুর্গাপুর থেকে গতকাল মঙ্গলবার ৮০০টি ইয়াবা বড়ি ও এক কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর গ্রামের মিজানুর রহমান, ছাতিয়া মোহনপুর গ্রামের আনোয়ার হোসেন ও মো. রিমু এবং মোসলেমহাটি গ্রামের মো. আলী আক্কাস। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিকারাদণ্ডগাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। নির্বাহী হাকিম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবা শারমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন। সাজা পাওয়া মো. শামীমের বাড়ি উপজেলার চৌড়া ডাক্তারবাড়ি এলাকায়। গাজীপুর প্রতিনিধি