একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনগোপালগঞ্জের মুকসুদপুরে মেহেদী হাসান (২২) নামে এক তরুণ খুন হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর থানা-পুলিশ এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ওই দিন রাতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। মেহেদী হাসান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের চান মোল্লার ছেলে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, লাশের হাত-পা ও মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে ১৫-১৬টি কোপের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।  গোপালগঞ্জ প্রতিনিধিবিতরণফরিদপুরের নগরকান্দা উপজেলার অনগ্রসর সম্প্রদায়ের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রুহুল কুদ্দুস।  ফরিদপুর অফিস ডাকাতি নড়াইলের লোহাগড়া কলেজপাড়ার সাইফুল ইসলামের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ১০ ভরি সোনার গয়না ও ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গৃহকর্তা সাইফুল ইসলাম জানান, ১০-১২ জন ডাকাত গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিমিঞ্চ করে মালামাল লুট করে নেয়। লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিভারতীয়কে হস্তান্তরকারাভোগের পর অমল বর্মণ (১৮) নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাঁকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অমল ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার মানিকর গ্রামের অখিল বর্মণের ছেলে। হিলি ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মুদ্দিন বলেন, জয়পুরহাট জেলা কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ায় জয়পুরহাটের পুলিশ ও কারাগার কর্তৃপক্ষ গতকাল সকাল ১০টায় অমলকে তাঁদের কাছে হস্তান্তর করে। দুপুর ১২টার দিকে অমলকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি পরেশ মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিরায়গঞ্জে সম্মেলন‘প্রত্যেক শিশুই স্বতন্ত্র, তাই প্রত্যেক শিশুই সুন্দর’—এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গুড নেইবার্স বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় শিশু পরিষদের সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টায় উপজেলার ঘুড়কায় গুড নেইবার্স বাংলাদেশের সিরাজগঞ্জ কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুং হিয়ং লি। জাতীয় শিশু পরিষদের সভাপতি সামিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক এ এস মাহমুদ, গুড নেইবার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হেনা কর্ন প্রমুখ।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি পুকুরে ডুবে মৃত্যুপাবনার চাটমোহর উপজেলার কুবিরদিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে শিলা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সেলিম হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির আঙিনায় খেলতে খেলতে হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায়। প্রায় দুই ঘণ্টা পর বেলা দুইটার দিকে পুকুরে তার লাশ ভেসে ওঠে।  পাবনা অফিস সংবর্ধনামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে গতকাল শুক্রবার চা-শ্রমিক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চা-শ্রমিকদের কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তানদের সংগঠন ‘উত্তরণ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান এবং সভাপতিত্ব করেন শমশেরনগর চা-বাগানের পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর। অনুষ্ঠানে শমশেরনগর, আলীনগর ও চাতলাপুর চা-বাগানের ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ওই তিনটি চা-বাগান থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।  কমলগঞ্জ প্রতিনিধিকর্মশালা কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ড. আখতার হামিদ খান মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে অর্থের অবৈধ লেনদেন (মানি লন্ডারিং) প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ব্যাংক লিমিটেড কুমিল্লা অঞ্চলের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান অতিথি ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হক চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাহবুব আলম, উত্তরা ব্যাংকের উপমহাব্যবস্থাপক কুদরত হায়াত খান ও ঊর্ধ্বতন কর্মকর্তা কাদের খান।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবৃক্ষ মেলাচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এম রফিকুল ইসলাম। ইউএনও সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু আদনান।  মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি