একনজরে
সংবর্ধনাফরিদপুরের নগরকান্দায় ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তাহিমদা অ্যান্ড সৈয়দ ইউনুস ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইউনুস। প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু শহীদ মিয়া। আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মুহম্মদ মুরছালিন শাওন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। অনুষ্ঠানে উপজেলার সাতটি বিদ্যালয়ের ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। ফরিদপুর অফিসইলিশ নেইভরা মৌসুমেও বরগুনার আমতলীর পায়রা নদীতে ইলিশ মিলছে না। জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় অধিকাংশ জেলে তীরে বসে অলস সময় কাটাচ্ছেন। জেলেদের জালে মাঝেমধ্যে দু-চারটি মাছ পাওয়া গেলেও তাতে খরচ উঠছে না বলে জানান বৈঠাকাটা গ্রামের জেলে নয়ন ও ইব্রাহিম মিয়া। তাঁরা বলেন, মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচও মিলছে না। অন্যদিকে, জেলেদের দাদন দিয়ে এখন বেকায়দায় পড়ছে আড়তদারেরা। তাঁরা দেশের বিভিন্ন মোকামের মহাজনের দাদনের টাকা পরিশোধ করতে পারছেন না। আমতলী (বরগুনা) প্রতিনিধিবৃক্ষরোপণরাজবাড়ীতে গতকাল শনিবার সকালে রোটারি ক্লাব অব রাজবাড়ী চন্দনার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’—এ স্লোগান সামনে রেখে শহরের আর এস কে ইনস্টিটিউশন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। এ সময় সংগঠনের সভাপতি খান মো. জহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গণেশ নারায়ণ চৌধুরী, পারিজাত কুমার পাল, উজির আলী শেখ, আমজাদ হোসেন ও আহসান হাবিব। অনুষ্ঠানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে গাছ বিতরণ করা হয়। রাজবাড়ী প্রতিনিধিশিশুর মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে পুকুরে ডুবে সানাউল্লাহ নামের এক শিশু মারা গেছে। শিশুটির বাবা মনির হোসেন জানান, সানাউল্লাহর বয়স ১৪ মাস। গতকাল শনিবার ভোরে সে রান্নাঘরে মায়ের কাছে বসে খেলা করছিল। এ সময় ছেলেকে রেখে মা বাইরে যান। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি রান্নাঘরের পাশের পুকুরে ডুবে যায়। সকাল পৌনে সাতটার দিকে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিউদ্ধারবঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর থেকে ডাকাতদের ব্যবহূত একটি দেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, যশোর থেকে এনায়েতপুরগামী একটি গরুবোঝাই ট্রাক গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সদানন্দপুর এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা ফেলে রেখে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিক্ষোভসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভায় কসাইখানা নির্মাণের প্রতিবাদে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার ধানগড়া এলাকায় অবস্থিত রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও অন্বেষা একাডেমীর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, ধানগড়া সেতুর পশ্চিমপাড়ে কসাইখানা নির্মাণকাজ শুরু করা হয়েছে। কিন্তু পরিবেশের দোহাই দিয়ে শুরু থেকেই একটি মহল কসাইখানা নির্মাণে বাধা দিয়ে যাচ্ছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিউপনির্বাচনআগামীকাল সোমবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আ. রশিদ সরকারের স্ত্রী সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহামঞ্চদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রায়হান এবং আওয়ামী লীগ নেতা আ. মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিমানববন্ধনফরমালিনসহ সব ধরনের ক্ষতিকর রাসায়নিকমুক্ত খাবারের দাবিতে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নওগাঁর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিভিল সোসাইটি ফোরাম’-এর উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা প্রেসক্লাব দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে। নওগাঁ সংবাদদাতাকাউন্সিলর নির্বাচিতসিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটে আবদুল মুহিত নির্বাচিত হয়েছেন। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি দুই হাজার ৫০১ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামাল আহমদ পেয়েছেন দুই হাজার ৩৭৭ ভোট। গতকাল শনিবার এ ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম মুহিতের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৫ জুনের নির্বাচনে এ দুই প্রার্থীর উভয়েই এক হাজার ৭৭৪ ভোট করে পেয়েছিলেন। দুজনের ভোট সমান হওয়ায় ওই ওয়ার্ডে গতকাল পুনরায় ভোট গ্রহণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটঅবৈধ জাল ধ্বংসকিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা হাওরে অভিযান চালিয়ে গতকাল শনিবার অবৈধ মশারির তিনটি বড় জাল ও এক শ অবৈধ কারেন্ট জাল (প্রতিটি ৫০০ হাত লম্বা) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জব্দ করা এসব জাল পরে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার সহকারী উপপরিদর্শক জহুরুল হক। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি মৎস্য সপ্তাহজাতীয় মৎস্য সপ্তাহের পঞ্চম দিনে গতকাল শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও শোভাযাত্রা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। ইউএনও সোনামণি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজমিঞ্চল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমীন, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। অনুষ্ঠানে সফল মৎস্যচাষি হিসেবে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন বেলাল আহমদ ইমরান, নবীন সোহেল, অধীর আচার্য। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি সংবর্ধনাফরিদপুরের নগরকান্দায় ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তাহিমদা অ্যান্ড সৈয়দ ইউনুস ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইউনুস। প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু শহীদ মিয়া। আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মুহম্মদ মুরছালিন শাওন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। অনুষ্ঠানে উপজেলার সাতটি বিদ্যালয়ের ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। ফরিদপুর অফিস