একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রের মৃত্যুরংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি কুমারপাড়া গ্রামে গতকাল সোমবার মাটিচাপা পড়ে রেজোয়ানুল হক (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রেজোয়ানুল ওই গ্রামের শমসের আলীর ছেলে। তিনি বদরগঞ্জ ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তেন। শমসের আলী শৌচাগার তৈরির জন্য বাড়ির পেছনে ২৫ ফুট গভীর গর্ত করেন। গতকাল সকাল আটটার দিকে রেজোয়ানুল সেখানে রিং বসানোর জন্যগর্তে নামার কিছুক্ষণ পর ওপর থেকে বালুমাটি ধসে পড়ে গর্তটি ভরে যায়। পরে রেজোয়ানের মরদেহ উদ্ধার করা হয়।  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি পলিথিন জব্দ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল সোমবার ফরিদপুর শহরের টেপাখোলা বাজারের পাঁচটি মুদি দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করেন। পরে পলিথিন রাখার দায়ে আদালত মুদি ব্যবসায়ী একলাস উদ্দিনকে ১০ হাজার, মো. শফিক, জুয়েল শেখ ও নিরঞ্জন পোদ্দারকে দুই হাজার টাকা করে এবং সামাদ মুন্সীকে এক হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম জয়ন্তী রায়। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ফরিদপুর অফিস মৃদু ভূকম্পন ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল সোমবার সকাল নয়টা ৪৩ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল, তা জানা যায়নি। ভূকম্পনের কারণে শহরের বহুতল ভবনের অনেক বাসিন্দা নিচে নেমে আসেন। জেলা প্রশাসক নুর মোহামঞ্চদ মজুমদার বলেন, ‘ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এতে শহরের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঘোষণাখাদ্যে ফরমালিনসহ বিষাক্ত রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। গতকাল সোমবার ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধের দাবিতে সঞ্চারকলিপি পেশ করার সময় তিনি এ ঘোষণা দেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি