একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণের কারাদণ্ডফরিদপুরের নগরকান্দা উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অপরাধে গত মঙ্গলবার আবদুল মোতালেব নামে এক তরুণকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মোতালেবের বাড়ি উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে যৌন হয়রানি করলে এলাকাবাসী মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করে।  ফরিদপুর অফিসদুই ভাইয়ের মৃত্যু কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নান্দিয়া গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ওই গ্রামের কফিল উদ্দীনের ছেলে মোকিম উদ্দীন (৪০) ও হাকিম উদ্দীন (৩৫)। সকাল সাতটার দিকে মোকিম ও হাকিম নিজ বাড়িতে পানির পাম্প স্থাপন করছিলেন। পাম্পযন্ত্রে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় মোকিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গেলে হাকিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে।  কুষ্টিয়া অফিস শিশু উদ্ধারদুই বছর নিখোঁজ থাকার পর রংপুরের তারাগঞ্জ উপজেলার বৈরাগিরডাঙ্গা গ্রামের তহির উদ্দিনের ছেলে মিলন রহমানকে (১১) গত সোমবার উদ্ধার করা হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ থানার পুলিশ উপজেলার চাঁদখানা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে গত মঙ্গলবার তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। ২০১১ সালের এপ্রিল মাস থেকে সিলেটের ওসমানীনগর থানার রহমতপুর গ্রামের জুয়েল আহমেঞ্চদের বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ শুরু করে মিলন। ওই বছরের ২৮ আগস্ট সে নিখোঁজ হয়।  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিমরিচের কেজি ২০০নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটবাজারে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। গতকাল বুধবার শহরের হাটবাজারে প্রতি কেজি মরিচ ২০০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও উপজেলার বিভিন্ন হাটবাজারে ৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। কিন্তু রোজা শুরু হওয়ার আগেই গতকাল থেকে প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিযাবজ্জীবননেত্রকোনায় মাকে হত্যার দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। ১৯৯৮ সালের ৩১ অক্টোবর আটপাড়া উপজেলার খিলা গ্রামের বিধবা মালেকা খাতুনের দ্বিতীয় বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বরপক্ষ না আসায় মালেকা ও তাঁর ছেলেকে তাঁদের আত্মীয়স্বজনেরা কটূক্তি করেন। পরে জিয়াউর তাঁর মাকে হত্যা করেন।  নেত্রকোনা প্রতিনিধিডাকাতিচাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১০ ভরি সোনাসহ সাত লাখ টাকার মাল লুট করে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। সেই সঙ্গে ডাকাতের হামলায় গৃহকর্ত্রী ও তাঁর ছেলে আহত হয়েছেন। মতলব উত্তর থানার ওসি খান মো. এরফান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধিকলেজে বিক্ষোভঢাকার দোহার-নবাবগঞ্জ (ডিএন) কলেজের মানবিক শাখায় একাদশ শ্রেণীতে ভর্তিতে আসন বাড়ানোর দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও অধ্যক্ষ আসন বাড়াতে বোর্ড কর্তৃপক্ষের কাছে আবার আবেদন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফটকের তালা খুলে দেয়।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিফরমালিনমুক্ত বাজারনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ওই বাজারে সভা করে ইউএনও সাবিনা ইয়াসমিন এ ঘোষণা দেন। ইউএনওর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান প্রমুখ।  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিশ্রমিক নিখোঁজমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে গতকাল বুধবার ভোরে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোর ডেকে থাকা পাঁচ শ্রমিক নদীতে পড়ে যান। তবে শ্রমিক ফারুক মিয়াকে (২৮) রাত পর্যন্ত পাওয়া যায়নি। ফারুক ফেনীর ছাগলনাইয়ার জাকির হোসেনের ছেলে।  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি