একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ ভাগ। আর পঞ্চগড়ে এই হার ১ দশমিক ২ ভাগ। জেলার মোট সক্ষম দম্পতির সংখ্যা দুই লাখ ১০ হাজার ৫০৬ জন। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৭১৮ জন। শতকরা হিসাবে প্রায় ৭৯ ভাগ। আর দেশে এ হার ৬৪ ভাগ। এ ছাড়া জেলায় স্থায়ী পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা চার হাজার ১৮৪ জন। কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান এসব তথ্য জানান।  পঞ্চগড় প্রতিনিধিমানববন্ধনরংপুর নগরের রাজেন্দ্রপুর এলাকার শালমারা গ্রামে খাসজমি থেকে ৩০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানবববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভূমিহীন সাইফুল ইসলাম, সুলতান মিয়া, মোক্তার আলী, আবদুল জলিল প্রমুখ। গত রোববার সরকারি খাসজমি থেকে জেলা প্রশাসন এসব পরিবারকে উচ্ছেদ করে।  নিজস্ব প্রতিবেদক, রংপুরসংবর্ধনা নিজ বিদ্যাপীঠে সংবর্ধিত হলো মৌসুমি বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা চার খুদে বিতার্কিক। এরা হলো বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী তামান্না ইয়াসমীন (দলনেতা), সামিয়া জামান, আফসানা মীম ও খাদিজাতুল খুশবু। গত বুধবার বেলা ১১টায় বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মকসুদ আলম চৌধুরী। বক্তব্য দেন আবু জাফর, সরকার আরিফুর রহমান, বেড়া বিতর্ক চর্চাকেন্দ্রের পরিচালক ওমর সরকার প্রমুখ।  বেড়া (পাবনা) প্রতিনিধিবখাটের দণ্ডচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিল্লাল হোসেন নামের এক তরুণকে ১০ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা শহরের দশমী মহল্লার বাসিন্দা নুর হোসেনের ছেলে বিল্লাল গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি ইউএনওকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি বিল্লালকে ওই দণ্ড দেন।  চুয়াডাঙ্গা প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তারা মোল্লা ও আলমাছ খান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় একটি এলজিওয়ান শ্যুটারগান, একটি গুলি, তিনটি রামদা ও দুটি ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। ফরিদপুর সদর সার্কেলের এএসপি মো. কামরুজ্জামান জানান, ওই দিন রাত দেড়টার দিকে ওই এলাকার একটি ইটভাটায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০-১২ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  ফরিদপুর অফিস জনসংখ্যা দিবসরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমূর্তি চুরিমৌলভীবাজারের কমলগঞ্জের একটি হিন্দু ধর্মীয় আখড়ার তালা ভেঙে পিতলের চারটি মূর্তি, করতাল ও একটি ঘণ্টা চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট শ্রীশ্রী রাধা মাধব জিউর আখড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। থানার ওসি নিহার রঞ্জন নাথ জানান, বুধবার রাতে ওই আখড়া কমিটির সভাপতি শশাঙ্ক দেব থানায় একটি মামলা করেন। রাতেই পুলিশ সাবেক ইউপি সদস্য আজির উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিকারাদণ্ডসিলেটে তিন মাদক বিক্রেতাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ আদালত) ফাহমিদা কাদের এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের গোলাপগঞ্জের কালিজুড়ি গ্রামের আবদুল খালিক, সামছুল হক ও শিবপুর গ্রামের আনোয়ার হোসেন। তিনজনই কারাগারে আছেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ১৬ মে বিয়ানীবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তিনজনকে আটক করে।  নিজস্ব প্রতিবেদক, সিলেটআহত ৪মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত বুধবার ইসলামী ছাত্রশিবির ও তালামীযে ইসলামিয়ার মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রমজান মাসকে স্বাগত জানিয়ে ওই দিন সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজারে ছাত্রশিবির ও তালামীযে পৃথকভাবে মিছিল বের করে। একপর্যায়ে মিছিল দুটি কাছাকাছি চলে এলে দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তালামীযের তিনজন আহত হন। তবে তালামীযে জেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান বলেন, এতে তাঁদের চারজন আহত হয়েছে।  মৌলভীবাজার প্রতিনিধি