একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তি প্রদান শুরুপাবনার বেড়া উপজেলায় স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। উপজেলার মনজুর কাদের মহিলা কলেজ মিলনায়তনে সকাল ১০টায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান। অনুষ্ঠানে কলেজের ১৪৫ ছাত্রীকে চার হাজার ৯০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।  বেড়া (পাবনা) প্রতিনিধিটাকা ফেরতভালো ফল না করায় রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর ১৩ জন ছাত্রীর উপবৃত্তির টাকা ফেরত দেওয়া হয়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ১৬৪ জন ছাত্রীর নামে আট লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ১৩ জন ছাত্রী নিয়মিত ক্লাস করেননি এবং পরীক্ষায়ও তাঁরা ফল ভালো করেননি। এ কারণে তাঁদের নামে বরাদ্দ করা ৭৩ হাজার ৬০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।  পীরগাছা (রংপুর) প্রতিনিধিসংশোধনীপ্রথম আলোয় ১১ জুলাই ‘সওজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন মেয়র’ শিরোনামে প্রকাশিত সংবাদে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈনকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম সাদেক কুরাইশী। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বি.সলাশ উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া কৃষক কিতাব উদ্দিনের (৪৫) লাশ গত শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের ভাগজোত এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন কিতাব উদ্দিন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আবেদের ঘাট এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে।  কুষ্টিয়া অফিসঅর্থ বিতরণপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ১১ জন কৃষকের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মৌসুমি সবজি আবাদের জন্য বেসরকারি সংস্থা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীনে গতকাল শনিবার দুপুরে কৃষকদের মধ্যে এই সহায়তা দেওয়া হয়। ব্র্যাকের প্রকল্প কর্মকর্তা নেওয়াজ শরীফ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আলী এ সময় উপস্থিত ছিলেন।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিসংবর্ধনাগাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সাংগঠনিক দায়িত্ব পালন করে ‘সফল’ হওয়ায় নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ শরীফ খসরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার লোহাগড়া কমিউনিটি সেন্টারে লোহাগড়া উপজেলা যুবদল এ সংবর্ধনার আয়োজন করে।  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিমানববন্ধনসিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বৌদ্ধধর্মাবলম্বী শতাধিক লোক অংশ নেন। ভারতের বিহার রাজ্যের বুদ্ধ গয়ায় মহাবোধি মন্দিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত সভা হয়। সভায় বক্তব্য দেন সিলেট বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, সভাপতি সাধনা কুমার চাকমা প্রমুখ।  সিলেট প্রতিনিধিঢেউটিন বিতরণকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল শনিবার অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থদের মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২৬ জন দুস্থ ও আটজন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ৩৭ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তরের বরাদ্দ করা দুটি সেলাই মেশিন দুজন অসহায় নারীকে দেওয়া হয়। ইউএনও মোহামঞ্চদ আজিজুর রহমানের সভাপতিত্বে সাংসদ আবদুল মতিন খসরু প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন।  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি মুক্তিযোদ্ধার নামেসিলেটের ফেঞ্চুগঞ্জে রাজনপুর এলাকার ‘রাজপথ’ নামে পরিচিত সড়কটির নতুন নামকরণ করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মকবুল আলী রাজপথ’। গতকাল শনিবার ওই সড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।  ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিনিহত ১ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় মোফাজ্জল হোসেন (৪৫) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার জয়নগর গ্রামে। গতকাল দুপুর ১২টার দিকে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  মানিকগঞ্জ প্রতিনিধি