একনজরে
নিয়ন্ত্রণ হারিয়ে...দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার বিরামপুর-ঘোড়াঘাট সড়কে উপজেলার বিজুল বাজারে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিরামপুরগামী একটি ট্রাক বিজুল বাজারে পৌঁছে গতিরোধকে ধাক্কা খায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উত্তরপাশের বয়েজ উদ্দিনের পানের দোকানে ঢুকে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলম মিয়া (৬৫) মারা যান। গুরুতর আহতাবস্থায় বয়েজ উদ্দিনকে (৭০) বিরামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান। বয়েজ উদ্দিন বিজুল গ্রামের এবং আলম নলিয়ারপাড় গ্রামের বাসিন্দা।বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঅপসারণ দাবিদুর্নীতির অভিযোগ তুলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীরের অপসারণের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির ৫০ জন সদস্য। এ বিষয়ে জরুরি সভা আহ্বানের জন্য তাঁরা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে গত রোববার লিখিত অভিযোগ করেছেন। সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ৫০ জন আইনজীবীর লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। এক সপ্তাহের মধ্যে কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়েছে এবং এরপর সাধারণ সভার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি মাহমুদুল কবীর। রাজবাড়ী প্রতিনিধিলাশ উদ্ধারময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আবদুল জব্বার (৬২) নামের ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) এক চালকের লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। জব্বার উপজেলার রাঘবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে জব্বার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে লালমা এলাকায় একটি পাটখেতে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। ছিনতাইকারী চক্র ইজিবাইক ছিনতাইয়ের সময় তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহ অফিসদুজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বাবা ও তাঁর কিশোর ছেলে খুনের ঘটনার প্রায় তিন সপ্তাহ পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানার পুলিশ। গত সোমবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী থেকে তারেক মিয়া (১৮) ও গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়া সীমান্তের বাউতলা গ্রাম থেকে নিজাম মিয়াকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে। আখাউড়ার ঘোলখার গ্রামে গত ২৫ জুন রাতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গোলাপ খাঁ (৭৫) ও তাঁর কিশোর ছেলে ইসমাইল খুন হন। আহত হন ওই পরিবারের আরও সাতজন।আখাউড়া প্রতিনিধি