একনজরে
খালা-ভাগনির মৃত্যুনীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি গ্রামে গত শুক্রবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুজন হলো ওই গ্রামের ওমর আলীর মেয়ে উর্মিলা আক্তার (৮) এবং সিরাজুল ইসলামের মেয়ে রুমানা আক্তার রুমি (৪)। উর্মিলা রুমির খালা। নিহত দুই শিশুর পরিবার জানায়, নানার বাড়িতে বেড়াতে আসে রুমি। বিকেলে বাড়ির পাশে পুকুরের পাড়ে বেড়াতে যায় রুমি ও উর্মিলা। রাত আটটার দিকে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়। নীলফামারী প্রতিনিধিকর্মী নিহতরাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোসবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল শনিবার সকাল নয়টার দিকে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম জামাল উদ্দিন মণ্ডল (৫০)। তাঁর বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ব্রিগোপালপুর গ্রামে। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন। এ ঘটনায় জামালের ফুফাতো ভাই মুন্নু প্রামাণিক আহত হয়েছেন। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) অলোক চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী প্রতিনিধিচারজন গ্রেপ্তার নরসিংদীতে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার শহরের দত্তপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নঈমুল মোস্তাকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দত্তপাড়া এলাকার মোবা ওরফে বস্তি মোবা, আবদুল কুদ্দুস, সাজ্জাদ এলাহী ও আলীনুর মিয়া। নরসিংদী প্রতিনিধি