একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪টি ঘর ভস্মীভূতখুলনা নগরের লবণচরা বান্দাবাজার এলাকায় গত রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও নগরের টুটুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে প্রথমে ওই এলাকায় শিক্ষক গোলাম মোস্তফার বাড়িতে আগুন লাগে। এতে তাঁর বাড়ির আটটি ঘর পুড়ে যায়। আগুন পাশের শহিদুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়লে তাঁর ছয়টি ঘরও পুড়ে যায়।  খুলনা অফিসউত্ত্যক্ত করায় জেলেএক কিশোরী শ্রমিককে (১৪) উত্ত্যক্ত করার দায়ে লতিফুল ইসলাম (২৫) নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় দেন। লতিফুল ইসলাম নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের লুৎফর রহমানের ছেলে। সদর থানার উপপরিদর্শক আরমান আলী বলেন, গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।  নীলফামারী প্রতিনিধিঅর্থদণ্ডময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভেজাল খাদ্যদ্রব্য আমদানি ও বিপণন রোধে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে নয় ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এই অভিযান চালান। ইউএনও শায়লা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ময়মনসিংহ অফিসযাবজ্জীবনহেরোইন রাখার দায়ে একটি বাসের সুপারভাইজার মালেক মুন্সীকে (৫১) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আলী আকবর এই রায় দেন। ২০১০ সালের ১৭ জুলাই কুষ্টিয়া থেকে মডার্ন পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ শহরে এলে র‌্যাব-১১-এর একটি দল বাসের সুপারভাইজার মালেক মুন্সীর কোমর থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি