একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যুরংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে নয় বছরের শিশু রোমান হোসেন। সে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের আনিছুল হকের ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় রোমান সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনেশ্বরী নদীর বরাতীরঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে নদী থেকে তার লাশ পাওয়া যায়। কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিচাকরি ছেড়ে প্রার্থীবাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইউপির নিহত চেয়ারম্যান খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ পরিদর্শিকা পদের চাকরি ছেড়ে তিনি নির্বাচন করছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও খান জাহিদ হাসান হত্যা মামলার প্রধান আসামি শেখ হারুন অর রশিদ। তিনি বর্তমানে জামিনে মুক্ত আছেন। ৩ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট প্রতিনিধিজরিমানাসুনামগঞ্জের দিরাই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরির অপরাধে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আলতাফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনতা রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও ফাইভ স্টার হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি