একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন৩৪তম বিসিএসের প্রথম প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ আদিবাসীদের সংশোধিত ফলাফলে অন্তর্ভুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (আসারু) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিআহত ১০লালমনিরহাটের পাটগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে পাটগ্রাম পৌরসভার বাইপাস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের পাটগ্রাম সরকারি কলেজের নেতা রানাকে (২০) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কলেজ শাখার সাবেক নেতা তারিকুজ্জামান পক্ষের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের নেতা হামিদুল ইসলামের পক্ষের সংঘর্ষ হয়।  পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিবাজারে অগ্নিকাণ্ডফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। এর ফলে দুই কোটি ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। মাগুরা থেকে দমকল বাহিনীর দুটি এবং ফরিদপুরের একটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  ফরিদপুর অফিসশ্রমিক নিখোঁজকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে ময়েন উদ্দিন (২২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে ঘাটে এ ঘটনা ঘটে। ময়েন উদ্দীন একই উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের উমর আলীর ছেলে।  কুষ্টিয়া অফিসনদীতে ডুবে মৃত্যু ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল পূর্ব নদীরপাড় গ্রামে গতকাল বুধবার সজীব মিয়া (৫) ও জেনি আক্তার (৬) নামের দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। সজীব গ্রামের আবদুর রহমানের ছেলে ও জেনি কারি উদ্দিনের মেয়ে। পরিবার জানায়, বাড়ির লোকজনের অজ্ঞাতেই শিশু দুটি পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিকেলে নদীর ওপার থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি নারী শ্রমিকের মৃত্যু মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে গতকাল বুধবার দুপুরে গ্র্যান্ড সুলতান হোটেলের চারতলা থেকে পড়ে শ্রীমতী বৈদ্য (৩০) নামের এক নারী মারা গেছেন। তিনি হোটেলের সহকারী পাচক ও উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের শ্রমিক রমেন বৈদ্যের স্ত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিদায়িত্ব গ্রহণগাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র মো. লুৎফর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার। গত ২০ জুনের নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. লুৎফর রহমান বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই চাচাতো ভাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন ওরফে স্বপন। এরপর ১৮ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লুৎফর রহমান শপথ গ্রহণ করেন।  গাজীপুর প্রতিনিধিঅটোরিকশা উদ্ধারনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য আলমগীর হোসেন (২০) ও সাইদুল ইসলাম (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করে নেওয়া একটি অটোরিকশা। গত মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অটোরিকশাচালক শাহাবুদ্দিন মামলা করেছেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি