একনজরে
মূর্তি উদ্ধারনওগাঁ সদর উপজেলার মামরা মল্লিকপুর গ্রাম থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন উদ্ধার করেছেন নওগাঁর বিজিবির সদস্যরা। ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে পাচারের জন্য আনা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মূর্তির দাম ৪২ লাখ ৪৫ হাজার টাকা। নওগাঁ সংবাদদাতাসংঘর্ষে আহত ১১দিনাজপুরের বিরামপুরে মন্দিরের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের চুরকুই গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা জানান, চুরকুই কালীমন্দিরে দুই বছর ধরে দুর্গাপূজা হচ্ছে। গত বছর পূজার জন্য তোলা চাঁদার আট হাজার টাকা চণ্ডীদাস ও সুজিতের কাছে জমা ছিল। বৃহস্পতিবার রাতে সেই টাকার হিসাব দেওয়ার জন্য তাঁদের ডাকা হয়। সেখানে টাকার হিসাব চাইলে চণ্ডী ও সুজিতের লোকজন লাঠি ও লোহার রড দিয়ে তাঁদের ওপর হামলা করে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিশোকসভানীলফামারী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রয়াত লোকমান হোসেনের স্মরণে গত বৃহস্পতিবার নীলফামারীতে শোকসভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নীলফামারী পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কাজী আমিনুল হক, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। নীলফামারী প্রতিনিধিঅনুদান প্রদানফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীর মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা করে অনুদান দেন। এর আগে গত বুধবার সকালে আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ আবদুর রহমান ক্ষতিগ্রস্ত কামারখালী বাজার পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান দেন। ফরিদপুর অফিসপাচারকালে আটকভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ৫৪ ড্রামে রাখা পাঙাশ মাছের পাঁচ লাখ ১২ হাজার পোনা আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে বিজিবি এসব মাছের পোনা আটক করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মখাখরা বিওপির সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে একটি টহল দল গতকাল ভোরে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকার রাজ্জাক এন্টারপ্রাইজের সামনে থেকে মাছের পোনাগুলো আটক করে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাক্লিনিক মালিক গ্রেপ্তারপিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিকের মালিক মোস্তফা কামালকে (৩৫) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওই ক্লিনিকের এক নারী সুপারভাইজারকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রয়েছে। গত ২২ এপ্রিল ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির না হওয়ায় বিচারক মুহাম্মদ জাকারীয়্যা গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল শুক্রবার পুলিশ মোস্তফা কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিনিহত ২ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ভোলার লালমোহনের রমাগঞ্জের আবু জালালের ছেলে মানিক (৩০) ও কুমিল্লার মনোহরগঞ্জের বশাইয়া গ্রামের খগেন্দ্র দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (১৮)। পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে উপজেলার কাইচ্ছুটি এলাকায় চট্টগ্রামগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক মানিক মারা যান। এদিকে ভোর ছয়টায় চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে গাড়িচাপায় সঞ্জয় মারা যান। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিশ্রমিকের মৃত্যুসিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় নির্মাণাধীন গ্রিন হোম টাওয়ারের ছাদ থেকে পড়ে গতকাল শুক্রবার মো. মখলিছ (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মখলিছ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের মহরম আলীর ছেলে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়ে মখলিছের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট আহত ৫জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এলাকার অনেকে জানান, উপজেলার ছাতারিয়া গ্রামের মোতালিব মিয়ার জমির সীমানায় গতকাল সকালে খোকা মিয়া ও তাঁর লোকজন গাছ লাগাতে যান। এ সময় মোতালিব গাছ লাগাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মোতালিব, লতিফ মিয়া, পলাশ, হাসি বেগম ও শামীম মিয়া আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিকুপিয়ে হত্যানারায়ণগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার রাতে ফরিদুল ইসলাম (২২) নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফরিদুলের পরিবারের দাবি, মুঠোফোন নিয়ে বিরোধের জের ধরে এক সহকর্মী তাঁকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে সহকর্মী শহীদুল ও তাঁর পরিবার পলাতক রয়েছে।ফতুল্লার কাশীপুর ভোলাইল এলাকার শাওন গার্মেন্টসের অপারেটর ছিলেন ফরিদুল। নারায়ণগঞ্জ প্রতিনিধিঝুলন্ত লাশগাজীপুরের টঙ্গীর এরশাদনগরে গতকাল শুক্রবার পারভেজ (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এরশাদনগরের ৬ নম্বর ব্লকের আবদুল খালেকের ছেলে। পরিবার ও পুলিশের সদস্যরা জানান, পারভেজ মাদক সেবন করতেন। গতকাল দুপুর ১২টায় তিনি তাঁর ঘরের চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। টঙ্গী থানার উপপরিদর্শক মো. জহুর আলী বলেন, পরিবারের সদস্যরা মাদক সেবনের টাকা না দেওয়ায় পারভেজ আত্মহত্যা করতে পারেন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিবাসের চাপায় নিহতনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও খয়েরি রঙের টি শার্ট। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, ঢাকাগামী একটি বাস অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিগৃহবধূর মৃত্যুগাজীপুরের কাপাসিয়া উপজেলার চাপাত গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে ঝোড়ো হাওয়ায় একটি সুপারিগাছ উপড়ে মেহেরুন্নেছা (৩৪) নামের এক গৃহবধূর ওপর পড়ে। তাঁকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি চাপাত গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী। গাজীপুর প্রতিনিধি