একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীন সমাবেশভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের দাবি ও দেবহাটা উপজেলার বৈরাগীরচর ও চিংড়িখালিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে ভূমিহীনেরা সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাঁরা শহরে বিক্ষোভ শেষে কালেক্টর চত্বরে সমাবেশ করেন। পরে মীর আশরাফ আলীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা করে ভূমিহীনদের নামে বিভিন্ন সময় দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন জানান।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাছাত্রদলের বিক্ষোভবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে অপপ্রচার বন্ধ এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুরে শহরের পৌর বাজারে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজের সভাপতিত্বে সমাবেশে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমান আলী খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।  নীলফামারী প্রতিনিধিজরিমানাঅবৈধভাবে ব্যবসায়িক উদ্দেশে অটোরিকশায় বৈদ্যুতিক চার্জ দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিন্হাজুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের আদালতপাড়ায় ওই নেতার দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ।  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি