একনজরে
ঈদ উপহারলালমনিরহাট জেলা শহরের এলজিইডি রোডের আরশীনগর বাংলাদেশের উদ্যোগে সংস্থার কার্যালয়ে ঈদ উপহার হিসেবে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ২০টি গুরুগৃহের ৭৫০ জন প্রশিক্ষণার্থী শিশু লোকসংগীতশিল্পী, ৪৫ জন লোকসংগীতশিল্পী (গুরু) ও অন্য ৩০ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। লালমনিরহাট প্রতিনিধি।চেক বিতরণঅসচ্ছল সাংবাদিকদের জন্য গঠিত সরকারি তহবিল থেকে সহায়তা পেলেন মাগুরার চার সাংবাদিক। গতকাল বৃহস্পতিবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে সহায়তার ওই চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহ্মদ। সহায়তা পাওয়া সাংবাদিকেরা হলেন প্রয়াত ম. জাফর আলী, সরদার ফারুক আহমেদ, মো. মনিরুজ্জামান ও দেলোয়ার হোসেন। মাগুরা প্রতিনিধি।বাবা খুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বুধুয়া খাড়িয়া (৫০) নামের এক ব্যক্তি ছেলের হাতে খুন হয়েছেন। জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামে গত বুধবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। বাবাকে হত্যার অভিযোগে মঙ্গল খাড়িয়াকে (২৪) পুলিশ গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছানুজ্জামান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি