একনজরে
চেক বিতরণ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আয়বর্ধক কাজে নিয়োজিত দিনাজপুরের নবাবগঞ্জের দুস্থ নারীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন মোসা. শেফালী বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমুখ। উপজেলা প্রকৌশলী খন্দকার হামিদুর রহমান জানান, উপজেলার নয়টি ইউনিয়নের ৯০ জন দুস্থ মহিলা প্রত্যেককে সত্তর হাজার ৭৯ টাকার চেক দেওয়া হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিবরজ নষ্ট বরগুনার আমতলীতে দাবি করা চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা এক কৃষকের ৩৬ শতাংশ জমির পানের বরজ নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলাগাছিয়া গ্রামের কৃষক আবদুল আজিজ ঘরামীর অভিযোগ, এক সপ্তাহ আগে একই গ্রামের দেলোয়ার হোসেন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে সন্ত্রাসীরা তাঁর বরজটি মাটির সঙ্গে মিশিয়ে দেয় ও এক লাখ টাকা মূল্যের পান নিয়ে যায়। আমতলী (বরগুনা) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারখুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাটি গ্রাম থেকে পুলিশ গতকাল শনিবার ভোরে দুটি বিদেশি বন্দুক ও ১৯টি গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার খলিলনগর বাজার থেকে আবুল হোসেন গাজী ওরফে পচা ওরফে হঠাৎ বাবুকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের আবদুস সালাম সরদারকে গতকাল ভোরে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিযুবকের মৃত্যুমৌলভীবাজারের রাজনগর উপজেলায় গত শুক্রবার পানিতে ডুবে আবদুল হক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আবদুল হক উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ফয়জুল্লাহ মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ফয়জুল্লাহর স্ত্রী মনোয়ারা বেগম দুই ছেলে আবদুল ও নুরুল হককে নিয়ে মেয়ের বাড়ি সদর উপজেলার পালপুর গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কাওয়াদীঘি হাওর দিয়ে নৌকায় যাওয়ার সময় আবদুল নৌকা থেকে পড়ে মারা যান। মৌলভীবাজার প্রতিনিধিলাঠির আঘাতেশেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শুক্রবার বোনের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, উপজেলার গেরামারা উজান গাংপাড় এলাকায় শুক্রবার বিকেলে সন্তানদের ঝগড়া নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে রাশিদা বেগম লাঠি দিয়ে বড় ভাই আশরাফ আলীর (৫৫) মাথায় আঘাত করেন। পরে আশরাফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আশরাফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি