একনজরে
উপনির্বাচন সম্পন্নপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে মো. বাবুল হাওলাদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা করা হয়। নির্বাচনে বিএনপি-সমর্থক বাবুল হাওলাদার ৬৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াজেদ আলী হাওলাদার পেয়েছেন ৫০৪ ভোট। গত ১৭ এপ্রিল ইউপি সদস্য ফকর উদ্দিন মৃত্যুবরণ করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিমাগুরার সেরামাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট ৪৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এটিই জেলা সেরা ফল করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শালিখা উপজেলার সিংড়া বিহারী লাল শিকদার কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। শ্রীপুর দারিয়াপুর ডিগ্রি কলেজ, মহমঞ্চদপুর নহাটা কলেজিয়েট ও বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজ থেকে ১৬ জন করে জিপিএ-৫ পেয়েছেন। মহমঞ্চদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের ১৪ জন এবং মাগুরা সরকারি মহিলা কলেজের ১২ জন জিপিএ-৫ পেয়েছেন। মাগুরা প্রতিনিধিকাউন্সিলর গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপু বিশ্বাসকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি এস এম বজলুর রশীদ জানান, সকালে পৌর ভবনে অভিযান চালিয়ে তপুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সহিংস ঘটনাসহ চারটি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঈদের জামারংপুরে ফেসবুক ব্যবহারকারী সংগঠন টোকাই, স্পর্শ, স্পৃহা, নামহীন, ন্যাশনাল চিলড্রেন, ভলান্টিয়ার ও বিকন নাট্যকেন্দ্র ২০০ জন পথশিশুকে ঈদের নতুন জামা দিয়েছে। পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল রোববার সকালে এসব সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুরবিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুনীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কামারপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মশিউর রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর বড় ভাই মিনারুল ইসলাম (২৭)। গতকাল রোববার সকালে সেচ পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নীলফামারী প্রতিনিধিবজ্রপাতে হতাহতসুনামগঞ্জ শহরতলির হবতপুর গ্রামের পাশের সুরমা নদীতে গতকাল রোববার দুপুরে বজ্রপাতে আজির উদ্দিন (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজির উদ্দিনের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামে। এলাকাবাসী ও সুনামগঞ্জ সদর থানার পুলিশ জানায়, তাহিরপুর থেকে ছেলে ইঞ্জিনচালিত নৌকায় বালু নিয়ে আসার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আজির উদ্দিন মারা যান। এতে গুরুতর আহত হয় তাঁর ছেলে মুন্না। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ অফিসযুবকের মৃত্যুশেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার জানায়, নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনাস্থলেই যুবকটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি