একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিমা ভাঙচুরসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের রাধা গোবিন্দ ও রাধা বিনোদ জিউ মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটে। রোববার রাত নয়টার দিকে মন্দিরের সেবায়েত মন্দিরের প্রধান ফটক ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি ছয়টি প্রতিমা ভাঙা অবস্থায় পান। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ অস্ত্র-গুলিসহ আটক পাবনা শহরের মেরিল বাইপাস এলাকায় গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি শাটারগান, দুটি রিভলবার ও নয়টি গুলিসহ আসলাম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামে। পুলিশের দাবি, তিনি চরমপন্থী দল ‘বাহিনী’র সদস্য ও অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র বেচাকেনার জন্য তিনি মেরিল বাইপাস এলাকায় অবস্থান করছিলেন। পাবনা অফিসসেমাই জব্দদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় জহুরুলের দোকান থেকে ফরমালিনযুক্ত ২০ প্যাকেট সেমাই জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জানান, ফরমালিনযুক্ত সেমাই বিক্রির অপরাধে দোকানমালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময় পচা-বাসি খাবার বিক্রির অপরাধে একটি রেস্টুরেন্টকে দুই হাজার ও আরেকটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিপোশাক বিতরণমানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ৫০টি পথশিশুকে দেওয়া হয়েছে ঈদের নতুন পোশাক; সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে খাবার। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে লাল-সবুজ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকটি শিশু ওই পথশিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করে। পোশাক বিতরণের সময় লাল-সবুজের শিশু সদস্য ইমাম হোসেন, রিফাত খান ও যোবায়ের আলম উপস্থিত ছিল।বরিশাল অফিসক্ষতিগ্রস্তদের সহায়তারানা প্লাজা ধসে নিহত ও আহত দুই শ্রমিকের পরিবারকে যশোরের কেশবপুরে কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে দুটি ভ্যান দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে ভ্যান দুটি প্রদান করা হয়। রানা প্লাজা ধসে উপজেলার সফরাবাদ গ্রামের শ্রমিক রায়হান সরদার ও বুলবুল আহম্মেদ আহত হন। আর রায়হানের স্ত্রী রহিমা খাতুন মারা যান। রায়হান ও বুলবুলের হাতে দুটি নতুন ভ্যান তুলে দেন আমরা ক জনের ওই বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম।কেশবপুর (যশোর) প্রতিনিধিদুজন গ্রেপ্তাররাজবাড়ীতে আলোকচিত্রী শাহরিয়ার রিমনকে হত্যায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত দুই আসামিকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের নয়ন (২২) ও ইসলাম মণ্ডল (২৮)। নয়নকে রোববার বিকেলে তাঁদের বাড়ি থেকে এবং ইসলামকে রাজবাড়ী বাজার এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।রাজবাড়ী প্রতিনিধিযাবজ্জীবননেত্রকোনার বারহাট্টা উপজেলার কদম দেওলী গ্রামের আবদুল কাদিরের স্ত্রী শান্তু বেগমকে হত্যার দায়ে আবদুর রহিম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শান্তুকে প্রায়ই একই গ্রামের রহিম অনৈতিক কাজের প্রস্তাব দিতেন এবং তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এতে সাড়া না দেওয়ায় ২০০১ সালের ২০ অক্টোবর শান্তুকে রহিম মারধর করেন। এ ব্যাপারে ওই দিনই শান্তু থানায় অভিযোগ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। পরে ২৩ অক্টোবর পাশের পাটলী গ্রামের আবদুল হেকিমের ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আবদুল কাদির ওই দিনই থানায় রহিমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ১৬ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত গতকাল ওই রায় দেন। নেত্রকোনা প্রতিনিধিনিহত ১কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গণপিটুনিতে সোহেল (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জিংলাতলী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে যানবাহনের চালক ও যাত্রীরা তাঁকে গণপিটুনি দেন। পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে ওই এলাকায় অবস্থানরত ঢাকাগামী একটি ট্রাকের চালকের সহকারীর কাছ থেকে অর্থ ছিনতাইয়ের চেষ্টা চালায় কয়েকজন ছিনতাইকারী। এ সময় চালকের সহকারীর চিৎকার শুনে অন্য যানবাহনের চালক ও যাত্রীরা ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেন। আহত সোহেলকে উদ্ধার করে পুলিশ দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সোহেলের বাড়ি দাউদকান্দি সদর ইউনিয়নের সতানন্দী গ্রামে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি