একনজরে
ট্রাক উদ্ধার৪৪৮ বস্তা চালসহ ছিনতাই হওয়া একটি ট্রাক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। গত সোমবার নওগাঁ থেকে কুষ্টিয়া যাওয়ার পথে চাল বোঝাই ট্রাকটি নাটোর জেলার সিংড়া এলাকায় অস্ত্রের মুখে ছিনতাই হয়। এ সময় ট্রাকটির চালক রফা ড্রাইভার (৩৮) ও সহকারীকে হাত-পা বেঁধে ট্রাক থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। ট্রাকটিকে বগুড়া হয়ে ঢাকা অভিমুখে নিয়ে যাওয়ার সময় সোমবার রাত দুইটার দিকে রায়গঞ্জ থানার এসআই খইমুদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার দাথিয়া দিগর এলাকা থেকে আটক করে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবিজিবির ধাওয়াদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে বিজিবির সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নেশাজাতীয় বড়ি জব্দ করেছেন। বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, ভোরে বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘি এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে ৫৭১ বোতল ফেনসিডিল ও নেশাজাতীয় ২৫ হাজার ডেক্সজিন বড়ি ও ২৫ হাজার প্রাকটিন বড়ি জব্দ করে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিবন্দীর মুক্তিপবিত্র ঈদু উল ফিতর উপলক্ষে দিনাজপুর জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত তিন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান জানান, সরকারের আদেশে মুক্তি পাওয়া কয়েদিরা হলেন নবাবগঞ্জ উপজেলার পশ্চিম খোদাইপুর গ্রামের মশারতুল্যা মণ্ডল ও তাঁর স্ত্রী মরিয়ম বিবি এবং বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের রেজাউল করিম (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। দিনাজপুর অফিসতরুণের মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামে গত সোমবার দুপুরে তালগাছ থেকে পড়ে সালেহ আহমেদ (৩২) নামের এক তরুণ মারা গেছেন। তাঁর বাবার নাম কাঞ্চর আলী মৃধা। সোমবার দুপুরে গাছ থেকে পাকা তাল পাড়ার সময় হঠাৎ সালেহ আহমেদ হাত ফসকে মাটিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জনক ছিলেন। টিকিকাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য চান মিয়া সালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিকারাদণ্ডবরগুনার আমতলী উপজেলার কালিপুরা গ্রামের মনির হোসেনকে (৩০) মাদকসেবনের অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ডাদেশ দিয়েছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, মাতাল অবস্থায় সোমবার রাতে তাঁকে কালিপুরা এলাকা থেকে আটক করা হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধিএক ব্যক্তি গ্রেপ্তারএকটি মোটরসাইকেলের জন্য হত্যাকাণ্ডের শিকার ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের ছাত্র পারভেজ বিশ্বাসের (১৮) হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পারভেজের ব্যবহূত মুঠোফোনের সিম। গত সোমবার ওই ব্যক্তির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত ১১ আগস্ট রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন। গ্রেপ্তার হওয়া জালাল মোল্লা (৫১) ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চর টেপুরাকান্দি গ্রামে। ফরিদপুর অফিসঅস্ত্রসহ আটকযশোর শহরের খালধার সড়ক এলাকা থেকে একটি বন্দুক, দুটি গুলিসহ গত মঙ্গলবার গভীর রাতে আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজিজুর শহরের বেজপাড়া এলাকার গোলগোল্লা মোড়ের আবদুল গফফারের ছেলে। পুলিশ জানায়, খালধার সড়কের একটি বাড়ি থেকে আজিজুরকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বেজপাড়ার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যশোরের কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, আজিজুর শহরের মোল্যাপাড়া এলাকার একটি বাড়িতে ডাকাতি মামলার আসামি।যশোর অফিস ছাত্রলীগের মানববন্ধনবঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে ছাত্রলীগ। দলীয় কার্যালয়ের সমঞ্চুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোপাল রায়, মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদ সোহেল প্রমুখ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিআসামি গ্রেপ্তারনেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গরুহাট্টা এলাকা থেকে গত সোমবার রাতে জাহানুর মিয়া নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের ধরমপাশা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ধরমপাশা ও পাশের জামালগঞ্জ থানায় নারী নির্যাতন, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। তাঁর বাড়ি ধরমপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম বলেন, দীর্ঘদিন থেকে জাহানুর পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিলাশ উদ্ধার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সবুজ আলী (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভাটেরা ইউনিয়নের উত্তর হুসেনপুর গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত একটার দিকে বাড়ির গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় সবুজ আলীর লাশ দেখতে পান তার পরিবারের সদস্যরা। কুলাউড়া থানার ওসি মো. হাছানুজ্জামান বলেন, পারিবারিক কলহের কারণে সবুজ আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধিগাজাসহ গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫২ কেজি গাজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বড়ধুশিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কুমিল্লা-মিরপুর সড়কের বড়ধুশিয়া এলাকায় অবস্থান নেয় পুলিশ। সেখানে একটি প্রাইভেটকারের গতিরোধ করে সেটিতে তল্লাশি চালানো হয়। গাড়িটি থেকে ৫২ কেজি গাজা উদ্ধার এবং আতিকুর রহমান ও নাছির উদ্দিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি