একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের নিচে ঝাঁপ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের ২ নম্বর রেলগেটের পাশে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে প্রিন্টের লুঙ্গি ও চেক শার্ট ছিল। তিনি গত রোববার সন্ধ্যায় সৈয়দপুর থেকে রাজশাহীমুখী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিজরিমানাবগুড়ার ধুনট উপজেলায় চিকিৎসকের প্রত্যয়নপত্র ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজন মাংস বিক্রেতাকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার কালারপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে কয়েকজন মাংস বিক্রি করছেন এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪৫) ও খতেবুর আকন্দ (৫০) নামে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাফিজুর রহমান জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেন।  ধুনট (বগুড়া) প্রতিনিধি আদিবাসী দিবসনানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি পালন উপলক্ষে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মুনছুর রহমান, যিশু আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি, পুলিশের পরিদর্শক তারক বিশ্বাস প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাডাকাত গ্রেপ্তারপিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর থেকে গতকাল সোমবার সকালে সগির বেপারি (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সগির উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোটশিংগা গ্রামের আবদুর রবের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের কে এম লতিফ ইনস্টিটিউশন সুপার মার্কেট এলাকা থেকে সগিরকে গ্রেপ্তার করে।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি