একনজরে
রাজশাহী কারাগারেসাবেক উপমন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারকে (দুলু) গত সোমবার বিকেলে নাটোর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। যুবলীগের নেতা পলাশ হত্যা মামলায় তিনি গত বছরের ৮ ডিসেম্বর থেকে নাটোর জেলা কারাগারে আটক ছিলেন। এক মাস আট দিন নাটোর জেলা কারাগারে আটক থাকার পর প্রথমে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। অসুস্থতার কারণে কিছুদিন তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও রাখা হয়। সোমবার তাঁকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। নাটোর প্রতিনিধিগণসংযোগজয়পুরহাট-২ আসনে (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ গণসংযোগ শুরু করেছেন। গতকাল মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা আক্কেলপুর উপজেলা সদরের প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং দোয়া চেয়েছেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিট্রেনের ধাক্কায়চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনসংলগ্ন লেভেল ক্রসিংয়ে খুলনা থেকে রাজশাহীগামী ৭১৫ নম্বর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ফরজ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে। ফরজ পার্শ্ববর্তী সেনেরহুদা গ্রামের রাফাজ্জেল হোসেনের ছেলে। তিনি উথলী বাজার থেকে হেঁটে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী। রেলওয়ের পোড়াদহ থানার এসআই সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিচেয়ারম্যান আসামিপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জলাবাড়ি গ্রামের আশিস বড়াল স্বরূপকাঠি থানায় মামলাটি করেন। আশিস বড়াল জানান, গত ২৭ জুলাই স্বরূপকাঠি উপজেলা সদরে পৌর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে গেলে এস এম মুইদুল ইসলাম, তাঁর ভাই জলাবাড়ি ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ সোহেল, রিপন ও শামীম তাঁকে কুপিয়ে ও মারপিট করে আহত করেন। পিরোজপুর প্রতিনিধিভারতীয় আটকসাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে গত সোমবার রাত দুইটার দিকে বিজিবির সদস্যরা দুই ভারতীয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি গ্রামের পরিতোষ পাল (৩০) ও একই গ্রামের প্রদীপ ঘোষ (৩২)। সাতক্ষীরা ৩৮ বিজিবির তলুইগাছা ক্যাম্পের সুবেদার মোহমঞ্চদ আলী জানান, সোমবার সন্ধ্যার পর আটক দুই ভারতীয় নাগরিক কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের রথখোলা এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ ঘটনায় নায়েব সুবেদার আমির হোসেন একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার তিলচন্দী সড়কের ফতেপুর ইউনিয়নের নৈকাউন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নৈকাউন বাজার এলাকায় প্লাস্টিকের তৈরি জিনিস ফেরি করে বিক্রি করছিলেন ওই ব্যক্তি। বেলা ১১টার দিকে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ওই ব্যক্তির ওপর। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি