একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবু ধরানাটোরে মাছের পোনার পলিব্যাগ থেকে এক হাজার ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার ভোরে নাটোর শহরের কান্দিভিটা বটতলা থেকে একটি ট্রাকসহ এসব ফেনসিডিল জব্দ করেন। শহরের তেবাড়িয়া রেলক্রসিংয়ে রাজশাহীর চারঘাট থেকে আসা ট্রাকটিকে থামাতে বলা হলেও ট্রাকটি বাইপাস হয়ে দ্রুত চলে যেতে থাকে। পেছন থেকে ধাওয়া দিলে কান্দিভিটা বটতলার কাছে ট্রাকটি ওই পরিদর্শকের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে কিছু দূর গিয়ে ট্রাকটি থামিয়ে চালকসহ কয়েকজন পালিয়ে যান। পরে ট্রাকে থাকা মাছের পোনাভর্তি পলিব্যাগ থেকে এক হাজার ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।  নাটোর প্রতিনিধিগাড়িচালকের মৃত্যুবাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির সিরাজগঞ্জ কার্যালয়ের গাড়িচালক মো. মুন্নাফ (২৮) বজ্রপাতে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলার কুশাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। মুন্নাফ পশ্চিম কুশাহাটা গ্রামের বেলাল হোসেনের ছেলে। গতকাল দুপুর ১২টার দিকে মুন্নাফ সদর উপজেলার ফকিরতলা বাজার থেকে হেঁটে তাঁর বাড়ি পশ্চিম গুনেরগাতী গ্রামে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবাস চলাচল বন্ধরাজবাড়ী-দৌলতদিয়া আঞ্চলিক সড়কের সদর উপজেলার আহলাদীপুরে বাসে আগুন দেওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী। রাজবাড়ী সদর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ ও শ্রমিকনেতাদের বৈঠকের পর বেলা আড়াইটা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। বেলা পৌনে ১১টার দিকে আহলাদীপুরের কদমতলা ব্রিজের কাছে দৌলতদিয়াগামী কপোত নামের একটি বাস থেকে যাত্রী নামানোর সময় পেছন থেকে বসুন্ধরা নামের একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনার পর বসুন্ধরা বাসের যাত্রীরা প্রথমে বসুন্ধরা ও পরে কপোত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মহেন্দ্র চালকেরা বাসে আগুন দিয়েছেন, অভিযোগ এনে তাঁদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক গ্রুপ।  রাজবাড়ী প্রতিনিধিপ্রার্থিতা ঘোষণাপটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির সাবেক চেয়ারম্যান মহিব্বুর রহমান। ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে গত বুধবার বিকেলে এক জনসভার মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা ঘোষণা করেন। এর আগে কয়েক দিন ধরে তিনি নিজ এলাকা ধুলাসার ইউনিয়নসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মিঠাগঞ্জ ও গঙ্গামতি এলাকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করেন।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপ্রার্থিতা ঘোষণাপটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির সাবেক চেয়ারম্যান মহিব্বুর রহমান। ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে গত বুধবার বিকেলে এক জনসভার মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা ঘোষণা করেন। এর আগে কয়েক দিন ধরে তিনি নিজ এলাকা ধুলাসার ইউনিয়নসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মিঠাগঞ্জ ও গঙ্গামতি এলাকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করেন।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি