একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা দায়েররংপুর জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক শাহীন আলম (৩০) খুনের ঘটনায় তাঁর মা ফয়জুন্নেছা বাদী হয়ে গতকাল শনিবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জনকে আসামি করা হলেও তাদের নাম জানায়নি পুলিশ। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহীন নগরের মেডিকেল পূর্ব গেটের বাড়ি থেকে নগরের গ্রান্ড মোড়ে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় শিমুলবাগ এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।  নিজস্ব প্রতিবেদক, রংপুরআবৃত্তিসন্ধ্যাবরিশালে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে আবৃত্তিসন্ধ্যা ‘জ্বালাও নতুন আলো’। নামে আবৃত্তিসন্ধ্যা হলেও এর সঙ্গে ছিল সংগীত ও নৃত্য। গত শুক্রবার সন্ধ্যায় নগরের অশ্বিনীকুমার হলে কবিতার ক্লাস নামের আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণকেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশালের দুই কবি—দীপংকর চক্রবর্তী ও রবিন দাসের কবিতা নিয়ে আবৃত্তিসন্ধ্যার সূচনা হয়। এরপর গান, কবিতা ও নৃত্যের ছন্দে প্রাণবন্ত উপস্থাপনা চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত।  বরিশাল অফিসশোক দিবস পালিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। পরে কলেজ মিলনায়তনে বেলা ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।ধর্ষণের অভিযোগনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ গতকাল শনিবার মামলা করেছেন। এজাহারের বরাত দিয়ে ওই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে ফতুল্লার ওই গৃহবধূর (২২) বাড়িতে ঢুকে স্থানীয় এক সন্ত্রাসী ও তার দুই সহযোগী অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিচার না পেয়ে গতকাল ওই গৃহবধূ থানায় এসে মামলা করেন। সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি