একনজরে
অস্ত্রসহ আটকমাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী তেলাম কাজী ওরফে কালাম কাজীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় একটি দেশি পাইপগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন ও মোবারক হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাতেই তাঁকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিলাশ উদ্ধারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার পুলিশ লাশটি উদ্ধার করে। ওই ছাত্রীর নাম ফারহানা আক্তার (১৭)। সে একই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারহানা আক্তার শনিবার রাতে পড়ালেখা শেষে তার কক্ষে ঘুমাতে যায়। গতকাল সকালে ঘুম থেকে না ওঠায় তার মা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি কক্ষের দরজা খুলে আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিখননযন্ত্র জব্দচাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহূত তিনটি ড্রেজার (খননযন্ত্র) ও প্রায় ১৫ হাজার ফুট দীর্ঘ পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এগুলো ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে গতকাল রোববার এ অভিযান চালানো হয়। তবে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ইউএনও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। চাঁদপুর প্রতিনিধিআহত কনস্টেবলের মৃত্যুদুর্ঘটনায় আহত হওয়ার পর টানা নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল রোববার সন্ধ্যায় মারা গেছেন সাভার ট্রাফিকে কর্মরত কনস্টেবল রেজাউল হক (৪৩)। আহত হওয়ার পর থেকে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ঈদের পরের দিন সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করার সময় একটি বাস রেজাউলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সাভার