একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাস্কর্যের উদ্বোধনযশোরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের নির্যাতনকেন্দ্রে মুত্তিযুদ্ধের ভাস্কর্য ‘যুদ্ধভাসান’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুল হালিম, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। ভাস্কর্যটি ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ধারাবাহিক ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধিমাঝি নিখোঁজ রাজশাহী নগরের তালাইমারী এলাকায় গতকাল মঙ্গলবার পদ্মা নদীতে একটি ডিঙি নৌকা ডুবে মাঝি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের নেতা সাদিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে মহিতার থানার এলাকার পদ্মা নদীর ফুলতলি ঘাটে আসার সময় একটি ডিঙি নৌকা উল্টে যেতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানান। এরপর ডুবুরি দল ঘণ্টাব্যাপী তল্লাশি করেও মাঝিকে খুঁজে পায়নি। মাঝির কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীকারেন্ট জাল জব্দকারেন্ট জাল দিয়ে মাছের পোনা নিধনের দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম হাওর, কুর্শিকোনার কোড় ও কংস নদ থেকে গতকাল মঙ্গলবার ছয় জেলেকে আটক ও ১৫টি কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। তিন হাজার টাকা করে জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে আটক হওয়া ছয় জেলেকে ছেড়ে দেওয়া হয়। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিমানববন্ধননারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কলেজছাত্র মো. নাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জবাসীর ব্যানারে নাকিবুলের পরিবারের সদস্য, সহপাঠী ও জেলার সুশীল সমাজের লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন নাকিবুলের বাবা নজরুল ইসলাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ। নিখোঁজ হওয়ার তিন দিন পর গত ২৬ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাকিবুলের লাশ উদ্ধার করে পুলিশ।নারায়ণগঞ্জ প্রতিনিধি।