একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইবগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর তিনমাথা নামক স্থানে গত বুধবার রাত নয়টায় ওবায়দুল হক নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই হয়েছে। ওবায়দুল হক একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও উপজেলার জিয়ানগর মাধাইমুড়ি গ্রামের বাসিন্দা। দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিকমিটি ঘোষণানড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদ ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা ছাত্রলীগ ৭১ সদস্যের এ কমিটি অনুমোদন করে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মুন্সী জোসেফ হোসেন ও এম এম রাশেদুল হাসান। কমিটিতে সহসভাপতি ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক আটজন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাতজন।  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিমানববন্ধননেত্রকোনার দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুড়া গ্রামের ইমন আহাম্মদকে (৬) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইমনকে গত সোমবার অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। ইমন ওই গ্রামের প্রবাসী বাদল আহাম্মদের ছেলে। সে নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।  নেত্রকোনা প্রতিনিধি তরুণ গ্রেপ্তারনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পোশাক কারখানার শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন (২০) নামের এক তরুণকে গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিন ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।  নারায়ণগঞ্জ প্রতিনিধি