একনজরে
নেশার বড়ি জব্দদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে চোরাকারবারিদের ধাওয়া করে বিজিবি সদস্যরা গতকাল শনিবার ভোরে ৬১ হাজার সেনেগ্রা ও প্রাকটিন নামক নেশার বড়ি জব্দ করেছেন। বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, বড়িগুলো নিয়ে চোরাকারবারিরা রিকশাভ্যানে করে হিলি থেকে ঘোড়াঘাট যাওয়ার পথে ডুগডুগি নামক স্থানে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বড়িভর্তি ১০টি চটের বস্তা রেখে পালিয়ে যায়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিসন্ত্রাসী হামলাবগুড়ার শেরপুরে সন্ত্রাসীদের হামলায় জখম হয়েছেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এবং শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী। উপজেলার ভবানীপুর সড়কের বেলতা বাজারের সামনে গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয় লোকজনসহ পূজা উদ্যাপন পরিষদের নেতারা পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। লাঠির আঘাতে তাঁর বাঁ হাতের কুনইয়ের নিচে ও কোমরের নিচে ফুলে গেছে এবং বুকের বাঁ পাঁজরের নিচে রক্তাক্ত জখম হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিমুক্তিযোদ্ধার নামেফরিদপুর শহরে মুক্তিযোদ্ধা প্রয়াত শংকর দত্তের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। লক্ষ্মীপুর-চুনাঘাটা সড়ক থেকে পালপালা সংযোগ সড়কটির এই নতুন নামকরণ করা হয়েছে। এর ফলক উন্মোচন উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পালপাড়ায় বঙ্গবন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলক উন্মোচন করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিল শেখ। পরে সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর মো. বাবুল, মুক্তিযোদ্ধা কুব্বাত আলী প্রমুখ। ফরিদপুর অফিস১৭ ঘণ্টা পর১৭ ঘণ্টার টানা অভিযানের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রাম থেকে গতকাল শনিবার সকালে সাদ্দাম হোসেন (২২) নামের এক পলাতক হাজতিকে হাতকড়াসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে মঠবাড়িয়া আদালত থেকে পিরোজপুর জেলা কারাগারে নেওয়ার পথে চরখালী ফেরিঘাট এলাকা থেকে সাদ্দাম হাতকড়াসহ যাত্রীবাহী বাস থেকে পালিয়ে যান। মঠবাড়িয়া থানার এসআই ফারুক মৃধা ও এএসআই সুবর্ণ দে জানান, চিত্রা গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিপ্রত্যাহারকুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের এক দিন পরই এস এম বদিউজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে তিনি যোগদান করেছিলেন। গতকাল শনিবার এস এম বদিউজ্জামানকে প্রত্যাহার করে আগের ওসি আইনুল হককে পুনর্বহাল করা হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘আমি নিজেই আদেশ করেছি, আবার নিজেই তাঁকে প্রত্যাহার করেছি।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা মানববন্ধননেত্রকোনা-মোহনগঞ্জ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জনউদ্যোগ ফোরামের উদ্যোগে গতকাল শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খান, জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি