একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন রক্ষা কমিটিবন বিভাগের সংরক্ষিত বন থেকে গাছ চুরি বন্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া রেঞ্জের পাঁচ পুকুরিয়ায় গত রোববার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় স্থানীয় হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বন বিভাগের দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আলী কবীর। সমাবেশ শেষে সাহাবুদ্দিন শাহকে সভাপতি ও আবু হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যের বন রক্ষা কমিটি গঠন করা হয়। মধ্যপাড়া বনবিটের বিট কর্মকর্তা সনাতন কুমার দাস জানান, ৬ আগস্ট একদল দুর্বৃত্ত পাঁচ পুকুরিয়ায় বন বিভাগের প্রায় সাড়ে তিন শ গাছ কেটে নিয়ে যায়।  পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিভারতীয় আটকচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের কার্তিক মণ্ডল (২৫) ও ক্ষুদি মণ্ডল (২১)।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জশিশুর মৃত্যু রাজশাহীর বাগমারা উপজেলায় পানিতে ডুবে জুফিয়া খাতুন (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কুমারপুর গ্রামের আবুল কালামের মেয়ে। গতকাল সোমবার শিশু জুফিয়া বাড়ির পাশে হুলিখালী জলকপাটের (স্লুইসগেট) ওপর রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে শিশুটি রাস্তা থেকে গড়িয়ে নিচে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে অন্য শিশুদের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঅবরোধ প্রত্যাহার খুলনা জেলার বিভিন্ন সড়কে গতকাল সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অবরোধ একটার দিকে প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি। সড়কগুলোতে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন, ভটভটির চলাচল বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার এক সভায় ওই সমিতি এ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।  খুলনা অফিস আঞ্চলিক কমিটিবাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেটে আঞ্চলিক কমিটি গঠন করেছে। চলতি বছর সিলেটে আদিবাসী দিবস উদ্যাপন পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালনকারী গৌরাঙ্গ পাত্রকে সভাপতি ও বনিফাস খংলাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরার উপস্থিতিতে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে শ্রীবাস মাহালীকে জ্যেষ্ঠ সহসভাপতি, শিশির দিওকে সাংগঠনিক সম্পাদক ও মনিকা খংলাকে সহসাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সিলেটকলেজছাত্র গ্রেপ্তারনবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণের চেষ্টা ও ঘটনাটি মুঠোফোনে ধারণ করার অভিযোগে কংকন দেব (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মৌলভীবাজারের বড়লেখায় নিজ দক্ষিণভাগ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কংকন জুড়ী তৈয়বুন্নেছা একাডেমির বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্রীর সঙ্গে কংকনের প্রেমের সম্পর্কের সুযোগে মাস খানেক আগে ওই ছাত্রীকে কংকন ধর্ষণের চেষ্টা করেন ও তা মুঠোফোনে ধারণ করে রাখেন। এ ঘটনায় মামলা হয়েছে।  মৌলভীবাজার প্রতিনিধি