একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগের দাবিদেশে প্রতি দুই লাখ মানসিক প্রতিবন্ধীর চিকিৎসার জন্য একজন চিকিৎসক আছেন। এ কারণে প্রতিটি জেলা সদরে অন্তত একজন করে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর শহরের একটি মিলনায়তনে ‘মানসিক সমস্যা ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়। এডিডি ইন্টারন্যাশনাল ও প্রতিবন্ধী সংগঠন নন্দন সেমিনারের আয়োজন করে। নন্দনের সভাপতি নাদিরা বেগমের সভাপতিত্বে সেমিনারে জেলা প্রশাসক জাফর উল্লাহ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নাটোর বিএমএ সভাপতি জাকির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।নাটোর প্রতিনিধিসমাবেশসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সন্ত্রাসবিরোধী ছাত্র-জনতা সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জামতৈল রেলস্টেশন চত্বরে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামী লীগের নেতা হাবিবে মিল্লাত। উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সেলিনা বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন প্রমুখ।নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনা-ফেরার দেশেফরিদপুর সদর উপজেলার কাফুরা গ্রামের রিফাত খাঁ (১৪) গত সোমবার বেলা দেড়টায় বন্ধুদের সঙ্গে কুমার নদে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তার তিন বন্ধু ফিরে এলেও সে চলে গেছে না-ফেরার দেশে। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নদের মুন্সিবাজার এলাকায় তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।ফরিদপুর অফিসকমিটি নিয়ে সংঘর্ষনড়াইল সদর উপজেলার রুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রধান শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। গত সোমবার উপজেলার বিছালী বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক অমিতোষ বসুর সঙ্গে বিছালী এলাকার সাধন ও ভরত বসুর বিরোধ ছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।নড়াইল প্রতিনিধিগৃহবধূর মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশনারা খাতুন (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের ওয়াজ আলীর স্ত্রী। গতকাল দুপুরে গোসলের পর ভেজা শাড়ি বৈদ্যুতিক তারের ওপর শুকাতে দেওয়া সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।কুষ্টিয়া অফিসবিদ্যুৎস্পৃষ্ট হয়ে...ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার নন্দিবাড়িতে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী (২৪) নামের এক মোটরশ্রমিকের মৃত্যু হয়। নিহত শুকুর আলীর বাড়ি পৌর সদরের মনিরামবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনিরামবাড়ির মৃত নওশের আলীর ছেলে শুকুর নন্দিবাড়ি এলাকার একটি বাড়ির মাইক্রোবাস চালকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল ওই বাড়ির ছাদের ময়লা পরিষ্কার করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়মনসিংহ অফিস। জিরা আটক কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা। আনন্দপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সুজাতপুর সীমান্তে অভিযান চালান। টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাভরা এক হাজার ১১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিসহকারী নিহতকুমিল্লার মুরাদনগর উপজেলার গাঙ্গুটিয়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ইটবোঝাই ট্রাক্টর থেকে পড়ে কাউছার মিয়া (১৮) নামের চালকের এক সহকারী নিহত হয়েছেন। নিহত কাউছার ওই উপজেলার রায়তলা গ্রামের নির্মাণশ্রমিক আবদুল মতিনের ছেলে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশ্রমিক নিহতনারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি রি-রোলিং মিলে দুর্ঘটনায় সবুজ (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকার প্রান্তিক রোলিং মিলে এ ঘটনা ঘটে। সবুজ নেত্রকোনার কেন্দুয়া এলাকার আবদুল লোচনের ছেলে। কারখানার ব্যবস্থাপক আজিজুল হক জানান, মঙ্গলবার তাঁদের কারাখানায় চট্টগ্রাম থেকে কাঁচামাল (লোহার পাত) আসে। সেই কাঁচামাল ট্রাক থেকে নামাতে গিয়ে সবুজের মাথার ওপর পড়ে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি