একনজরে
২৪ শতাংশ শিশুদিনাজপুরের বিরামপুর উপজেলার ২৪ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার বলে জানিয়েছে শিশুবিষয়ক এনজিও ওয়ার্ল্ড ভিশন। গতকাল বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশনের কার্যালয়ে ‘১৮-এর আগে বউ নয়’ কর্মসূচির আয়োজনে গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানানো হয়। ওয়ার্ল্ড ভিশনের বিরামপুর শাখার পরিচালক লিটন মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফছানা মোস্তারি প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিপ্রশিক্ষণ সমাপ্তলালমনিরহাট জেলা পুলিশ লাইনস প্রশিক্ষণ কেন্দ্রে চার দিনব্যাপী মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব শীর্ষক প্রশিক্ষণ কোর্স গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মনজুর কাদের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান। ২৫ আগস্ট থেকে এ প্রশিক্ষণে ২৪ জন অংশ নেন। লালমনিরহাট প্রতিনিধিছুরি থাকায় পুলিশেপঞ্চগড়ে আইনজীবী সমিতির ভবনে ধারালো একটি ছুরি নিয়ে প্রবেশ করায় এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের কামাতপাড়া মহল্লার খলিলুর রহমান প্রায় দুই ফুট লম্বা একটি ধারালো ছুরি নিয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি আইনজীবী জাকির হোসেনের সেরেস্তায় গিয়ে তাঁর টেবিলের ওপর ছুরিটি রাখেন। জাকির হোসেনের কাছে তাঁর একটি মামলা ছিল। অবস্থা বেগতিক দেখে তিনি আইনজীবী সমিতির নেতাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে আইনজীবীরা থানায় খবর দেন। পরে আইনজীবীরা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। পঞ্চগড় প্রতিনিধিভারতীয় কাপড়রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতীয় কাপড়ভর্তি একটি ট্রাক আটক করেছে চোরাচালানবিরোধী টাস্কফোর্স। রাজবাড়ীর নির্বাহী হাকিম গোলাম জাকারিয়া, বিজিবি কুষ্টিয়া অঞ্চলের কর্মকর্তা মেজর মো. নাহিদউজ্জামান, রাজবাড়ী সদর থানার ওসি সাইফুল ইসলাম টাস্কফোর্সের নেতৃত্ব দেন। মেজর মো. নাহিদউজ্জামান জানান, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় কাপড় আটকের জন্য চোরাচালানবিরোধী টাস্কফোর্সের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। রাজবাড়ী প্রতিনিধিমানববন্ধনখুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সজীব (১৭) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের সেন্ট যোসেফ স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মৌন মিছিল বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা সজীবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এদিকে সজীব হত্যার ঘটনায় তার মা নাজনীন সুলতানা সাতজনের নাম উল্লেখ করে গত বুধবার খুলনা সদর থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হানিফ মিয়া বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাবে না। খুলনা অফিস নেতার বাড়িতেফরিদপুরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী ডাকাত দলের সদস্য সন্দেহে তিন তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত বুধবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বোয়ালমারী উপজেলার গুণবাহা ইউনিয়নের কামারগ্রামের ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আকরাম হোসেনের বাড়িতে। ফরিদপুর অফিস