একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন পালিতপাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, রেললাইন সংস্কার করে আন্তনগর ট্রেন চালু ও মহানন্দা নদী ড্রেজিং করার দাবিতে গত রোববার মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে তারা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠায়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঅপসারণ দাবিসিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলমের অপসারণ দাবি করে বালাগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার দুপুরে সচেতন বালাগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। এতে অংশগ্রহণকারী সিরাজ উদ্দিন অভিযোগ করেন, ‘রফিকুল আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি উপজেলার ওসমানীগঞ্জ বাজারের অর্ধশতাধিক দোকানমালিকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পাওয়ায় তিনি এখন ওই বাজারটি ধ্বংসের পাঁয়তারা করছেন।’ ইউএনও রফিকুল জানান, মানববন্ধনের বিষয়ে তাঁর কিছু জানা নেই। বাজারটি অবৈধভাবে বসানো হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিপরিচয়পত্র বিতরণময়মনসিংহের নান্দাইল উপজেলার শতাধিক কৃষককে গতকাল রোববার দুপুরে ‘কৃষক’ পরিচয়পত্র দেওয়া হয়েছে। নান্দাইল কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, পর্যায়ক্রমে উপজেলায় ৬০ হাজার ৩১৯ জন কৃষককে পরিচয়পত্র দেওয়া হবে। বোরো মৌসুমের আগেই পরিচয়পত্র বিতরণের কাজ শেষ করা হবে। এই পরিচয়পত্র ব্যবহার করে কৃষকেরা বিভিন্ন খাতে দেওয়া সরকারি ভর্তুকি ও কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিপড়ে গিয়ে...খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকায় একটি ইটভাটার চিমনি তৈরি করতে গিয়ে রফিকুল ইসলাম (৩৮) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। উপজেলার ভদ্রদিয়া গ্রামের পশ্চিম পাশে ভদ্রা নদীর চরে কেপিবি নামক ওই ইটভাটার ১৪০ ফুট উঁচু চিমনির ওপর কাজ করার সময় রফিকুল পড়ে মারা যান। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিলাঠি মিছিলসন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ীরা সমাবেশ ও লাঠি মিছিল করেছে। শনিবার বিকেলে স্থানীয় টাউন স্কুল মাঠে ব্যবসায়ীরা একটি সমাবেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন। পুরান বাজার মিঠাপুকুর পাড় এলাকার ব্যবসায়ী টাইম অয়েল সার্ভিসের মালিক অলিউল্লাহ জানান, ৩ জানুয়ারি কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ও ভয়ভীতি দেখায়। পটুয়াখালী অফিস