একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল পুনরুদ্ধারে...ফরিদপুর শহরের খাল পুনরুদ্ধারবিষয়ক এক মতবিনিময় সভা গত শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) অরুণ চন্দ্র মহোত্তম। স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়নে নাগরিক মৈত্রী (ক্যাপটা) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যাপটার সভাপতি অঞ্জলি বালা। সভায় শহরের বিলুপ্তপ্রায় সাতটি খাল পুনরুদ্ধারে পর্যায়ক্রমে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ফরিদপুর অফিসগৃহবধূ খুনহবিগঞ্জ সদর উপজেলার উত্তর রায়ধর গ্রামে বকুল বেগম (৩৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বোন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী বকুল বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে ছিলেন। ভোরে স্বামী ঘরে ঢুকে বকুলের লাশ দেখতে পান। হবিগঞ্জ প্রতিনিধি