একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছব্যবসায়ী খুনযশোর শহরের ছায়াবীথি সড়কে গত বুধবার রাতে রমজান আলী (১৮) নামের একজন মাছব্যবসায়ী খুন হয়েছেন। তাঁর বাড়ি শহরের বেজপাড়া তালতলা এলাকায়। রমজানের মা আলেয়া খাতুন জানান, তালতলা এলাকার এক ব্যক্তির কাছে রমজান ৩৪৫ টাকা পেতেন। পাওনা টাকা চাওয়ায় তিনি রমজানের ওপর ক্ষিপ্ত ছিলেন। বুধবার বিকেলে আলমগীরের ভাগ্নে রনি তাঁর ছেলেকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি রাতে খবর পান তাঁর ছেলেকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। যশোর অফিসভেজাল কারখানাপাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের পুরাতন ঈশ্বরদীতে একটি ভেজাল আখের গুড়ের কারখানা আবিষ্কার করেন। সেখান থেকে উদ্ধার করা হয় ৩০০ টিন ভেজাল গুড় ও দুই বস্তা ভারতীয় ফেনসিডিল। এ সময় কারখানার মালিক খোকনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক গুড়ের আনুমানিক মূল্য চার লাখ টাকা। ফেনসিডিল আটকের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিবাঁশের ঘেরসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড়সহ তিনটি নদীতে বাঁশের ঘের দিয়ে মাছ শিকার করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এতে প্রকৃত জেলেরা মাছ ধরতে না পেরে অভাব-অনটনের মধ্যে পড়েছে। এ বিষয়ে মত্স্যজীবীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। উপজেলার নলছিয়া গ্রামের আকবর আলী বলেন, ‘বছরের এই সময়ে আইসা এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নদীতে কাঠা দিয়া আমাদের মাছ ধরা বন্ধ কইরা দেয়। ফলে বউ-পোলাপান নিয়া আমাদের এই কষ্টে দিনপাত করতে হয়।’রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিকুলাউড়ায় ডাকাতিমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোররাতে নোমান চৌধুরী নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। নোমান চৌধুরীর ভাষ্যমতে, ডাকাতেরা দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার, ৪৫০ মার্কিন ডলার, ২৮ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেটসহ ১৭ লাখ টাকার মালামাল লুট করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিস্ত্রী হত্যার দায়েস্ত্রী হত্যার দায়ে গতকাল বৃহস্পতিবার বাদল মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. একরামুল হক চৌধুরী। তাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার সীতারামপুর গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ সেপ্টেম্বর স্ত্রী পুষ্পর হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী বাদল মিয়া। এর দুই মাস পর ১১ নভেম্বর নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান পুষ্প। রায় ঘোষণার সময় বাদল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। নেত্রকোনা প্রতিনিধি