একনজরে
ট্রাকচালক খুনচাঁদপুর-কুমিল্লা সড়কে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর আজাগরা রাস্তার মুখে গত বুধবার গভীর রাতে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে ট্রাকের ক্ষতি হলেও চালক হারুন (২৮) ও সহকারী নাজমুল (২০) অক্ষত ছিলেন। রাত গভীর হওয়ায় তাঁরা ট্রাকের কাছে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ও নাজমুলকে পিটিয়ে আহত করে তাঁদের সঙ্গে থাকা অর্থ লুট করে নিয়ে যায়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিভর্তুকির টাকাদিনাজপুরের হাকিমপুর উপজেলার ৭৫৬ জন বোরোচাষিকে ডিজেলে ভর্তুকির অর্থ প্রদান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার নয়টি ওয়ার্ডের ১০৩ জন কৃষকের মধ্যে ৮৫ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। পৌর কার্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। পৌর মেয়র কামাল হোসেন রাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজা ও পারুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মনোয়ার হোসেন প্রমুখ। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি