একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার দাবিযুদ্ধাপরাধীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। শহরের পুরোনো শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি আবদুর রহিম সওদাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। লক্ষ্মীপুর প্রতিনিধিভারতীয় ওষুধ জব্দবাংলাদেশ রাইফেলসের (জয়পুরহাট-৩) সদস্যরা গত শনিবার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া গ্রাম থেকে প্রায় ৮০ লাখ টাকার ওষুধ জব্দ করেছেন। এ সময় কাউকে ধরা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ৬৯ হাজার ৪০টি স্যানোগ্রা বড়ি, দুই লাখ ৬৬ হাজার ২৪০টি সিজেট এবং ছয় লাখ ৩০ হাজার প্যারাকটিন বড়ি উদ্ধার করা হয়। এসব ওষুধের বাজারমূল্য আনুমানিক ৭৯ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিআগুনে পুড়ে ছাইগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের শহীদ মিনারসংলগ্ন মার্কেটে গত শনিবার ভোররাতে এক অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধারণা করছেন, ব্যবসায়ী হবিবর রহমানের বাড়ির গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হবিবরের ভাড়া দেওয়া ১১টি তুলা, লেপতোশক ও স্টেশনারি দোকান পুড়ে যায়। গাইবান্ধা প্রতিনিধি