একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কেরানীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সালাহউদ্দিন মিয়া (দৈনিক জনকণ্ঠ) সভাপতি, মিয়া আবদুল হান্নান (দৈনিক সমাচার) সহসভাপতি, আলতাফ হোসেন (দৈনিক কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক, ইউসুফ আলী (ভোরের ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক, আবু জাফর (বাংলাদেশ প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেন। নির্বাচনে ১১ জন সদস্য নির্বাচিত হন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিসড়কে অবস্থান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাঙকুল-পঞ্চগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের এমপিওভুক্তি পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার-চাঁন্দগ্রাম সড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ভারী বর্ষণ উপেক্ষা করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ কয়েক শ মানুষ মৌলভীবাজার-চাঁন্দগ্রাম সড়কে অবস্থান নেন। সেখানে তাঁরা দুপুর একটা পর্যন্ত অবস্থান করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, প্রধান শিক্ষক আশরাফ হায়দার, অভিভাবক সদস্য আইনুল ইসলাম প্রমুখ। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিবিদ্যুৎ নেইকক্সবাজারের মহেশখালীতে বড়ুয়াপাড়া গ্রামে ১০ দিন ধরে বিদ্যুৎ নেই। এ কারণে শতাধিক গ্রাহক চরম ভোগান্তির পাশাপাশি বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। সংযোগ পেতে গ্রাহকেরা বারবার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। মহেশখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম মাসুদুল আলম জানান, বড়ুয়াপাড়া গ্রামের লাইনের ওপর অনেক গাছের ডালপালা থাকায় বৃষ্টির সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে লাইন কেটে রাখা হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিবাজেট নিয়ে সেমিনারচলতি অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইবিএসের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইবিএসের অধ্যাপক এম জয়নুল আবেদীন। সেমিনারে বাজেট নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিএসের পিএইচডি-গবেষক এম মনিরুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবীজ নিয়ে প্রতারণাবগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের নাগরবন্দরে প্রতারণা করে ধানের বীজ বিক্রির অভিযোগে পুলিশ ব্যবসায়ী নূরুল ইসলামকে (৫০) গত শুক্রবার আটক করেছে। এ সময় তাঁর দোকান ও বাড়ি থেকে ২০০ বস্তা বীজধান জব্দ করা হয়। তাঁর দোকান থেকে বীজ নিয়ে জমিতে বপন করলে তা না গজানোয় অনেক কৃষক পুলিশের কাছে অভিযোগ করেন। এ ছাড়া ওই ব্যবসায়ী বাড়িতে স্থানীয় জাতের ধান বিভিন্ন কোম্পানির নামে প্যাকিং করে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি