একনজরে
বজ্রপাতে নিহত ২ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামে গত সোমবার গভীর রাতে বজ্রপাতে আবদুস সবুর ৬০ ও জিন্নুর রহমান ৩৭ মারা গেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাই জানান, তাঁরা আমবাগানের একটি কুঁড়েঘরে শুয়ে ছিলেন। বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁরা আমবাগানের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁদের সঙ্গে থাকা দুই শিশু জলিল ৮ ও সোহাগ ১০ আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ প্রশিক্ষণ কর্মশালাবাংলাদেশ প্রেস ইনস্টিটিউট—পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস বলেছেন, মানুষের মুক্তি ও কল্যাণের জন্য এবং দিন বদলের সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সংবাদপত্র ও সাংবাদিকেরা। মানুষ যদি না বদলায়, দিন বদলাবে না। সরকার কী করছে, কোন দিকে পরিচালিত হচ্ছে, তা সাংবাদিকেরা সঠিকভাবে তুলে ধরতে পারেন। গতকাল মঙ্গলবার পিআইবির উদ্যোগে ও চাঁদপুর প্রেসক্লাবের সহযোগিতায় তিন দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর প্রতিনিধিরেল চালুর দাবিঅচল রেল সচল কর, গরিববান্ধব রেল যোগাযোগ চালু কর—এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রাম-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে কুড়িগ্রাম কমিউনিস্ট পার্টি। এরই অংশ হিসেবে সোমবার সকালে কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশন চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে একই স্থানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নূর মোহাম্মদ আনছার, আক্তারুল ইসলাম, সাজেদুল ইসলাম প্রমুখ। বক্তারা রেল চালুর দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামসাপের বিষ আটকর্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রাম থেকে সাতটি ক্রিস্টাল জারেভরা সাপের বিষ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাবের চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক ফ্লাইট লে. হাবিবুর রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন চুয়াডাঙ্গা সীমান্তপথে সাপের বিষের কারবার করে আসছিল। আরামডাঙ্গা গ্রামে আবদুল গনির বাড়িতে বসেই সাপের বিষ বেচাকেনা হয়ে আসছিল। সোমবার ভারত থেকে ক্রেতা পৌঁছানোর আগেই তাঁদের ধরা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিজেলহাজতে প্রেরণব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুড়িয়ারূপ গ্রাম থেকে গত সোমবার পুলিশের তালিকাভুক্ত মোসলেম মিয়া (৩২) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি কসবা উপজেলার গজারিয়া গ্রামে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার সকালে মোসলেমকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির তিনটি মামলা রয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসংঘর্ষে নিহত ১ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামে চুরির ঘটনায় সালিসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লিটন মিয়া নামের এক তরুণ নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত সোমবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি