একনজরে
গ্রেপ্তারসিলেটের বালাগঞ্জ উপজেলায় ডাকাত সর্দার সিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ডাইকের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেম বলেন, সিপনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সিপন নিজের দল ছাড়াও অন্য দলের হয়ে ভাড়ায় খাটতেন। অনেক চেষ্টার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিমৃত্যুদণ্ডমৌলভীবাজারে হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌস এ রায় দেন। আদালত মফিজ মিয়াকে মৃত্যুদণ্ড এবং আনকার মিয়া, মন্নান মিয়া, লেদু মিয়া ও ইলান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাতে তাঁরা রানা মিয়াকে হত্যা করেন। পরদিন নিহত রানার শ্বশুর আবদুল মান্নান একটি হত্যা মামলা করেন। মৌলভীবাজার প্রতিনিধিAwfavb weZiYমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল বৃহস্পতিবার কয়েকটি চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ইংরেজি অভিধান তুলে দেওয়া হয়েছে। ‘অভিধানের সঙ্গে জীবনের সম্পর্ক’ স্লোগান নিয়ে এই কর্মসূচির আয়োজন করে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরাম’ নামে একটি সংগঠন। এতে সহযোগিতা করে শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন। এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ। প্রথম দিনে ১২০ জন শিক্ষার্থীকে অভিধান দেওয়া হয়। আজ শুক্রবার ১৫০ জন শিক্ষার্থীকে অভিধান দেওয়া হবে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিচেয়ারম্যান নির্বাচিতবাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ আক্তারুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাতটায় ফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান। শেখ আক্তারুজ্জামান (গরুর গাড়ি) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত হাওলাদার রফিকুল ইসলামকে (তালা) এক হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বাগেরহাট প্রতিনিধিমা-ছেলে গ্রেপ্তারজিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আনা ২৬ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কথিত জিনের বাদশা চণ্ডীপুর গ্রামের শাহিন মিয়া (২৮) ও তাঁর মা জাহেদা বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস বলেন, গ্রেপ্তার হওয়া মা ও ছেলের বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয়েছে। বুধবারই তাঁদের চাঁদপুরে পাঠানো হয়। গাইবান্ধা প্রতিনিধিহুমকি দেওয়ায়...বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ফরিদপুর কার্যালয়ের (বিআরটিএ) সহকারী পরিচালক সুব্রত কুমার দেবনাথকে হত্যার হুমকি দেওয়ার দায়ে দুই ব্যক্তিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বিআরটিএর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন শহরের কমলাপুর এলাকার মো. মেহেদী হাসান ও হাবেলী গোপালপুর এলাকার মো. লাবলু হোসেন। ফরিদপুর অফিস