একনজরে
ডাকাত গ্রেপ্তারময়মনসিংহের চিহ্নিত ডাকাত লাল মিয়াকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার কোনাবাড়ী গ্রামে লাল মিয়ার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, তার বিরুদ্ধে ত্রিশাল ও পার্শ্ববর্তী ভালুকা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিবখাটে গ্রেপ্তারময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, কানহর গ্রামের ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের সুজন। এ ব্যাপারে মেয়েটির বাবা গত মঙ্গলবার থানায় অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিওএমএসের চাল উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই মেট্রিক টন ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। সরাইল থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন পুলিশসহ উচালিয়াপাড়া মোড়ের সেলিম মিয়ার আড়তে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করেন। এ সময় সেলিম পালিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ডিলারদের কাছ থেকে স্বল্পমূল্যে ওএমএসের চাল কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিট্রান্সফরমার চুরিকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে গত ১৫ দিনে পল্লী বিদ্যুৎ সমিতির চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউনিয়নের তিনটি গ্রাম। দুর্ভোগে পড়েছে এলাকার পাঁচ শতাধিক গ্রাহক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা জানান, ‘আমাদের হাতে নতুন ট্রান্সফরমার নেই। ট্রান্সফরমার আনার চেষ্টা চলছে।’ নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জহেরোইনসহ আটকনওগাঁ-বগুড়া সড়কের সান্তাহার পূর্ব ঢাকা রোড মোড়ে গত মঙ্গলবার সন্ধ্যায় র্যাব যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি হেরোইনসহ মোফাজ্জল হক (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাঁকে রাতেই আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে। মোফাজ্জলের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার রথবাড়ী মহল্লায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিভাষা নিয়ে উৎসবচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল উচ্চবিদ্যালয়ে গত মঙ্গলবার ভাষা নিয়ে উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল একুশের গান, চাটগাঁ ভাষার গান, নৃত্য, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, পৌষ মেলা, পিঠা উৎসব ও কবিগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নয়জনের একটি প্রতিনিধিদল উৎসবে যোগ দেয়। বোয়ালখালী (চট্টগ্রাম ) প্রতিনিধিশান্তি-শৃঙ্খলা সভারাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গতকাল বুধবার শান্তিশৃঙ্খলা ও উন্নয়নের মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোনের উদ্যোগে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জগলুল আহমেদ। বক্তব্য দেন সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল ইউসুপ আহমেদ, বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মনির হাসান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা, তিলকানন্দ মহাথের, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া প্রমুখ। বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি