একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যজনক মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল জানান, গত সোমবার বিকেলে বিনাউটি গ্রামের শান্ত মিয়া (৭) আত্মহত্যা করেছে বলে তার পরিবার পুলিশকে খবর দেয়। তিনি জানান, লাশের শরীরে আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসমাবেশসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষার্থীদের মায়েদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ইসাকপুর পাবলিক উচ্চবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুনাওর মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ প্রমুখ। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি আলোচনা সভাজামালপুরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার কানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ্র। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ। জামালপুর প্রতিনিধি ব্যতিক্রমী আয়োজনভালোবাসা দিবস কী তা ওরা জানে না। অনেকের বাবা-মাই নেই। তাদের আবার ভালোবাসা কি? আনমনে ঘুরে বেড়ায় সারা দিন। খেলা, কাজ, হাসি-ঠাট্টা, গান, নৃত্য-কৌতুক করেই ওদের দিন কাটে। তবে পড়তেও হয় মাঝেমধ্যে। এমন ছিন্নমূল ৩৪৫ জন পথশিশুকে নিয়ে ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অমৃত লাল দে মহাবিদ্যালয়ে। উদ্যোক্তা অমৃত লাল দের পরিবারের সদস্য বিজয় কৃষ্ণ দে জানান, যে ভালোবাসা মানুষের কল্যাণে আসে না, সে ভালোবাসা একপাক্ষিক। ভালোবাসা হতে হবে সবার জন্য। ছিন্নমূল শিশুদের দূরে রেখে ভালোবাসা দিবস হওয়া উচিত নয়। সমাজের বিত্তবানদের উচিত সবার জন্য আয়োজন করা। বরিশাল অফিসঅবশেষে গুড়দেশের বিভিন্ন স্থানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর খবর ও খেজুরের রস থেকে এই ভাইরাসের উৎপত্তিসংবলিত স্বাস্থ্য বিভাগের প্রচারণায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটবাজারে খেজুরের রস বিক্রি হচ্ছে না। রস বিক্রেতারা বাজারে রস এনে ক্রেতা না থাকায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অবশেষে তাঁরা রস জাল দিয়ে গুড় বানাচ্ছেন। উল্লাপাড়া বাজারের খেজুরের রস বিক্রেতা আবদুর রহিম জানালেন, বিক্রি না হওয়ায় নিরুপায় হয়ে তিনি তাঁর রস নিয়ে এখন গুড় বানাচ্ছেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিকৃষক নিহতযশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে প্রতিবেশীর কোদালের আঘাতে আবুল হোসেন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। জমিসংক্রান্ত কোন্দলের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে প্রতিবেশী মতলেব গাজীর কোদালের আঘাতে তিনি নিহত হন। পুলিশ মতলেব গাজীকে আটক করেছে। নিহতের ভাই আবদুল হাই জানান, সকালে তাঁর ভাই সোনচুন্নি বিলে নিজ জমিতে কাজ করতে গেলে মতলেব তাঁকে কোদাল দিয়ে আঘাত করে। অভয়নগর (যশোর) প্রতিনিধি