একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা-পথনাটক‘ইভ টিজিং প্রতিরোধ করুন, সুন্দরবনকে ভোট দিন, মাদককে না বলুন’ স্লোগান নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতাযুদ্ধের ওপর নির্মিত পথনাটক ও শোভাযাত্রা। ১ নম্বর সুন্দরবন রেজিমেন্ট, বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিটকোরের (বিএনসিসি) ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি এসব অনুষ্ঠানের আয়োজন করে। সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে মনোজ্ঞ পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামানববন্ধন-আলোচনা‘সবাই মিলে লড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য সামনে নিয়ে গতকাল বুধবার নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়েছে। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক প্রমুখ। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিবখাটের দণ্ডভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে যৌন হয়রানির দায়ে আবদুল আলি (২৫) নামে এক বখাটেকে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। আবদুল আলি উপজেলার আলাইপুর গ্রামের নূর আলী বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গতকাল সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সামনে ছাত্রীদের যৌন হয়রানি করার সময় পুলিশ আবদুল আলিকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ত্রাণ বিতরণনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের হাজীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩২ পরিবারের মধ্যে মঙ্গলবার রাতে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাংসদ মারূফ সাকলাইন। প্রতি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, নিজস্ব তহবিল থেকে থালা-গ্লাস-শাড়ি-লুঙ্গি ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়। ২৭ মার্চ ভোরে অগ্নিকাণ্ডে ওই ৩২ পরিবারের ৬০টি ঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুটি গরু, দুটি ছাগল ও শতাধিক হাঁস-মুরগি। নীলফামারী প্রতিনিধিএজেন্ট অ্যাসোসিয়েশনরংপুর জেলা সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন: সভাপতি তোজাম্মেল হোসেন, সহসভাপতি কিসমত আলী, সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুস সালাম এবং সদস্য আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা ও আবদুল হান্নান। নিজস্ব প্রতিবেদক, রংপুর