একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষ ভাঙচুরনাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে ছাত্রছাত্রীদের স্কুলে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার দশম শ্রেণীর ছাত্ররা প্রধান শিক্ষকের কক্ষসহ ছয়টি কক্ষ ভাঙচুর করেছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাওছুল আজম জানান, বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগ তল্লাশি করে একটি মোবাইল ফোন, একটি চাকু, একটি গানের সিডি ও কিছু সিগারেট পাওয়া যায়। এতে ছাত্ররা ক্ষিপ্ত হয়। শনিবার ক্লাস শুরুর আগেই ছাত্ররা ভাঙচুরের ঘটনা ঘটায়। লালপুর (নাটোর) প্রতিনিধিসংবর্ধনা জ্ঞাপনউত্তর-পশ্চিম বাংলাদেশের মঙ্গাপীড়িত মানুষের দুঃসহ জীবনের ওপর গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করায় গত শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার উদ্যোগে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ-উজ-জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর মেয়রের কার্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র রাজিউর রহমান, ইএসডিওর পরিচালক সেলিমা আকতার প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিছাত্রের কারাদণ্ডবগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কলেজছাত্র বিকাশ চন্দ্রকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত বিকাশ ধুনটের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও সোনাতলা সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রথম বর্ষের ছাত্র। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হারুন এ রায় প্রদান করেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি ট্রেনের ধাক্কায়যশোরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বিল্লাল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বিল্লালের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। ওই ক্রসিংয়ে কোনো গেট নেই। গেটম্যানও নেই। নিজ দায়িত্বে রেলক্রসিং পার হতে হয়। বিল্লাল হোসেন ভ্যান নিয়ে ওই ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত ও পরে মৃত্যু মারা যান। যশোর অফিসএমপি গোল্ডকাপচুয়াডাঙ্গার দামুড়হুদা স্টেডিয়ামে গত শনিবার সকাল ১০টায় এমপি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে মাসব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা সবুজ সংঘ ও বনানী ক্লাব। অনুষ্ঠানে বেবী কেয়ার হোম ও কানন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। চুয়াডাঙ্গা প্রতিনিধিআরেকটি মামলা৪ এপ্রিল দেশব্যাপী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির হরতালের দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘটিত সহিংস ঘটনার জন্য আরও একটি মামলা হয়েছে। উপজেলা কার্যালয়ে হামলা করে ভাঙচুর করার অভিযোগে নগরকান্দা উপজেলা সার্টিফিকেট সহকারী মো. ইমরান হোসেন গত শুক্রবার রাতে নগরকান্দা থানায় এ মামলাটি করেন। ফরিদপুর অফিস