একনজরে
সার্টিফিকেট মামলাগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের ৬৬ মেট্রিক টন চাল-গম আত্মসাতের অভিযোগে ৫৭ জন প্রকল্প সভাপতির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেনারেল সার্টিফিকেট কর্মকর্তার আদালতে এই মামলা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে ৫৭টি প্রকল্পের বিপরীতে ৬৬ মেট্রিক টন খাদ্যশস্যের বরাদ্দ পাওয়া যায়। এসব প্রকল্পের মধ্যে বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, বিদ্যালয়ের ঘর ও আসবাবসহ বিভিন্ন সংস্কারকাজ করার কথা। কিন্তু প্রকল্পের সভাপতিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ না করেই চাল-গম তুলে আত্মসাৎ করেন। গাইবান্ধা প্রতিনিধি দুজনের মৃত্যুনীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামে গত সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে দমকা হাওয়ায় মসজিদের পাশের একটি আমগাছ ভেঙে পড়ে। এতে শিল্পী বেগম (১৮) গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই দিন সন্ধ্যায় ঝড়ে ডোমার উপজেলার গোমনাতী, কেতকীবাড়ি ও ভোগবুড়ি ইউনিয়নে প্রায় ৫০০-৬০০ কাঁচা ঘরবাড়ি ও অসংখ্য গাছ ভেঙে পড়ে। ভোগবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ প্রামাণিক জানান, বজ্রপাতে ডাঙ্গাপাড়া গ্রামে সুরভী (৬) নামের এক শিশু নিহত হয়। শিশুটি তার মা রেবার সঙ্গে ডাঙ্গাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। একই সময় বজ্রপাতে আহত ব্যক্তিরা হচ্ছেন সুরভীর মা রেবা, নানা হামিদুল ইসলাম, নানি রেখা, খালা শিউলী ও মামা বাচ্চাই ( ১০)। আহত ব্যক্তিদের ডোমারের বোড়াগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী প্রতিনিধিগ্রাহকদের ভোগান্তি‘ট্রাঙ্কলাইন এখন ব্যস্ত আছে। অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার ডায়াল করুন।’ ফরিদপুর থেকে টেলিফোনে ঢাকাসহ অন্য কোনো জেলায় কিংবা কোনো মুঠোফোনে কল করলে এই কথাই বারবার শুনতে হচ্ছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ফরিদপুরের টিঅ্যান্ডটির আট সহস্রাধিক গ্রাহক। বিটিসিএলের ফরিদপুরের সহকারী বিভাগীয় প্রকৌশলী আবদুল হান্নান বলেন, সোমবার রাতে মানিকগঞ্জে বিটিসিএলের একটি রেডিওলিংক বিকল হয়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। এটি মেরামতের চেষ্টা চলছে। ফরিদপুর অফিসবখাটের দণ্ডনারীর শ্লীলতাহানির অপরাধে তুহিন নামে এক বখাটের আট মাসের কারাদণ্ড হয়েছে। যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল বুধবার এ রায় দেন। উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তুহিন (২৫) মঙ্গলবার রাত ১০টার দিকে পাঁচপোতা গ্রামের এক বাড়িতে গিয়ে এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে ওই বখাটেকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে আটক করে ইউএনও শাহিদা সুলতানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। কেশবপুর (যশোর) প্রতিনিধিযাবজ্জীবনসাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মাগুরায় সৈয়দ বাবুল (৪২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান গত সোমবার দুপুরে ওই সাজা দেন। বাবুল মাগুরা সদর উপজেলার সৈয়দ রূপাটি গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে। মাগুরা প্রতিনিধি