একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালামাল জব্দব্রাহ্মণবাড়িয়ার কসবায় নয় লাখ ২১ হাজার টাকার মালামালসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ভারতে পাচারের সময় বিজিবি এ অভিযান চালায়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৮০ কেজি শুকনা মরিচ, এক টন রসুন, ১০০ কেজি পেঁয়াজ ও ৫০ কেজি ময়দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির কসবা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবদুল গফুর বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমানববন্ধনকুমিল্লায় অনুষ্ঠিত এক মানববন্ধনে ঝালকাঠির কলেজছাত্র লিমনের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা দুর্বার নেটওয়ার্ক জেলা শাখার উদ্যোগে শহরের স্টেডিয়াম এলাকায় ওই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির জেলা আহ্বায়ক শাহ মো. আলমগীর খান, দুর্বার নেটওয়ার্ক কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা আক্তার, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির জেলা সভাপতি দিলনাশি মোহসেন, হলুদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও দুর্বার নেটওয়ার্কের জেলা সভাপতি মাহমুদা আক্তার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাপিতৃহন্তাহবিগঞ্জের বানিয়াচং উপজেলার পল্লিতে ছেলে ছানু উল্লার ইটের আঘাতে বাবা সফর উল্লার (৯০) মৃত্যু হয়েছে। উপজেলার বড়ইউড়ি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছোট ভাই আছান উল্লার সঙ্গে ছানু মিয়ার ঝগড়া হয়। থামাতে এসে ছানু মিয়ার ইটের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তাঁর বাবা সফর উল্লা। পরে গ্রামবাসী ছানু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিআতঙ্কফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিখারী গ্রামের বাহার উদ্দিনের বাড়িতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার দুপুরে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে ওই বাড়ির একটি ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। ঘটনা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম বলেন, কয়েক দিন আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব খাটানোর জন্য ককটেল বোমাগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে বোমাগুলো বিস্ফোরিত হতে পারে। নিজস্ব প্রতিবেদক, ফেনীজুয়াড়ির সাজাবগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান গত সোমবার ১০ জন জুয়াড়ির প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলার খন্দকার টোলা এলাকার একটি ঘরে তাস দিয়ে জুয়া খেলার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার হামছায়াপুর গ্রামের মো. রাজু ও মো. ফিরোজ, টাউন কলোনির মো. মিথুন, পল্লীবাসের আশরাফ আলী, হাসপাতাল রোডের মো. দুলাল, খন্দকার টোলার চান মিয়া ও মো. আসাদুজ্জামান, চণ্ডীজানের মো. জামাল, খাগা গ্রামের সঞ্জিত চন্দ্র রায় এবং শাজাহানপুর উপজেলার পলিপালাস গ্রামের মো. দুলু আকন্দ। শেরপুর (বগুড়া) প্রতিনিধিমানববন্ধনগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ এবং পুনরায় ভোট গণনার দাবিতে গতকাল দুপুরে সুন্দরগঞ্জ-বাজবাড়ীহাট সড়কে মানববন্ধন হয়েছে। এতে শিক্ষক, ছাত্র, কৃষকসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী মজিবর রহমান, হানিফ মিয়া, আবদুল জলিল, মোশারফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে মজিবর রহমান বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু কারসাজি করে তাঁকে পরাজিত ঘোষণা করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিশপথ!নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. নয়া মিয়ার (৩৫) শপথ নেওয়া হলো না। গত শনিবার বিকেলে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ১৯ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৫৪০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। নীলফামারী প্রতিনিধিসেমিনার‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ শীর্ষক সেমিনার গতকাল সকালে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক এডোলেসেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ব্র্যাকের জেলা প্রতিনিধি সমীর কুমার কুণ্ডুর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বশির আহমেদ, সহকারী পুলিশ সুপার মনিরা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান, মহিলাবিষয়ক কর্মকর্তা দৌলত আরা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল্লাহ প্রমুখ। ফরিদপুর অফিসমানববন্ধনঅসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে মহিলা পরিষদের উদ্যোগে গত সোমবার বিকেলে রাজবাড়ী শহরে মানববন্ধন হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাব-সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাহুতি চক্রবর্তী, জেলা শাখার সভানেত্রী লাইলী নাহার, সাধারণ সম্পাদিকা পূর্ণিমা দত্ত, শামসুন্নাহার চৌধুরী প্রমুখ। বক্তারা বিদ্যুৎবিভ্রাটে বিপর্যস্ত জনজীবনের দুর্ভোগ লাঘবে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সন্ধ্যায় তাঁরা স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিকারণ দর্শানোক্লাস বন্ধ রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের দিয়ে মিছিল করার অভিযোগে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃতুঞ্জয় কুমার দাস ও সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার রাতে বিদ্যালয়ের কার্যনির্বাহী পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। বিদ্যালয়ের সভাপতি সাংসদ এস কে আবু বাকের জানান, গ্রাম্য দলাদলি নিয়ে হায়াতুজ্জামান মারধরের শিকার হন। কিন্তু তিনি বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার করে মিছিল করিয়েছেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি