একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠনরাজশাহী বিভাগীয় অনলাইন সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে শীর্ষনিউজ ডটকমের রাজশাহী বিভাগীয় স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদকে সভাপতি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি শরীফ সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরের কাদিরগঞ্জের এক রেস্তোরাঁয় এক সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইএনবির ভ্রাম্যমাণ প্রতিনিধি শাহাদাৎ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাটাইমস ডটকমের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবজ্রপাতে নিহত ২জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ী ও তেলাল কুসুম শহর গ্রামের দুই যুবক গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বজ্রপাতে মারা গেছেন। নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, তেলাল কুসুম শহর গ্রামের আবদুল মান্নানের ছেলে আবু তালেব (৩০) গ্রামের সবজিখেতে কাজ করছিলেন। পাশের মিনিগাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফরিদ উদ্দিন (২৮) গ্রামের মাঠে ছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা মারা যান। তাঁরা পাশাপাশি দুই গ্রামের বাসিন্দা। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে গত বুধবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের আবুল কালাম সিকদারের মেয়ে কণা (৬) ও শাহাদত হোসেনের মেয়ে মিম (৬) ওই দিন টিভি দেখার কথা বলে বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর গ্রামের এস্কেন্দার সিকদারের পুকুরের ঘাটে পা পিছলে তারা পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শেখর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ ইয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিসার ও কীটনাশক জব্দচুয়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও দস্তা সার জব্দ করেছেন। চুয়াডাঙ্গা পৌর এলাকা ও সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজার থেকে এসব জব্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান জানান, বুধবার অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর এলাকার মখলেছুর রহমান ও নীলমনিগঞ্জ বাজারের রকিবুল ইসলামের দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ দানাদার ও তরল কীটনাশক এবং দস্তা সার জব্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিচাঁদা না পেয়ে...নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার চাঁদা না পেয়ে মুক্তার হোসেন নামের এক কৃষককে কুপিয়েছে স্থানীয় দস্যু বাহিনী।পরে অবস্থার অবনতি হলে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগের একটি মামলা রয়েছে। তবে গতকালের ঘটনায় কোনো মামলা হয়নি। নোয়াখালী অফিসসন্ত্রাসী হামলানোয়াখালীর হাতিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দুই ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করে গতকাল শুক্রবার তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আহছান ও সুলতান জানান, স্থানীয় পলাশ (২৮), খান সাব (২৫), মিরাজ (৩০), মোবাশ্বরসহ (৪০) ১৫-২০ জনের একটি দল কিরিচ, পাইপগান, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা সবাই তাঁদের প্রতিবেশী। তবে হামলার কারণ সম্পর্কে আহত ব্যক্তিরা কিছু বলতে পারেননি। হাতিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, পুলিশ রাত সাড়ে ১২টায় খাসেরহাট বাজারের তমিজ মেম্বারের দোকানঘর থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি